সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পানিতে আয়রনে চুলের মারাত্মক ক্ষতি, করণীয় জানুন

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : May 6, 2025
পানিতে আয়রনে চুলের মারাত্মক ক্ষতি, করণীয় জানুন

চুল যেন মাথা ছাড়া সর্বত্র থাকছে। তাকে কিছুতেই মাথায় রাখা যাচ্ছে না। চুল পড়া নিয়ে হতাশায় ভুগছেন না এমন মানুষ বর্তমানে কমই আছেন। এর জন্য আবহাওয়া, খাদ্যাভ্যাস, স্ট্রেস যেমন দায়ী, তেমনি দায়ী পানি।

গোসলের পানিতে অতিরিক্ত আয়রন (লোহা) থাকলে তা চুলের মারাত্মক ক্ষতি করে। এই ধাতব উপাদানটি চুলকে রুক্ষ, ভঙ্গুর ও নিষ্প্রাণ করে তোলে। আয়রনের কারণে চুলে হলদেটে বা লালচে ছোপও দেখা যেতে পারে।

আয়রনযুক্ত পানি ব্যবহার করলে বিশেষভাবে চুলের যত্ন নেওয়া জরুরি। চলুন বিস্তারিত জেনে নিই-

ফিল্টার বা পরিশোধক ব্যবহার

গোসলের পানিতে ফিল্টার বা জল পরিশোধক ব্যবহার করুন। কলের লাইন বা শাওয়ারে ওয়াটার ফিল্টার লাগান। এতে অতিরিক্ত আয়রন, ক্লোরিন ও অন্যান্য ধাতব উপাদান অনেকটাই ছেঁকে ফেলা যায়।
হেয়ার ক্লিনজিং মাস্ক ব্যবহার

সপ্তাহে অন্তত একবার চুলে ক্লিনজিং মাস্ক ব্যবহার করুন। বেকিং সোডা ও পানির মিশ্রণ চুল থেকে জমে থাকা আয়রন দূর করতে সাহায্য করে। এটি স্ক্যাল্প পরিষ্কার করে এবং চুলকে হালকা রাখে।

ডিপ কন্ডিশনিং করুন

আয়রনযুক্ত পানি চুলের আর্দ্রতা শুষে নেয়। এই আর্দ্রতা ফেরাতে ডিপ কন্ডিশনিং করুন। নারকেল তেল, অলিভ অয়েল বা আরগান অয়েল দিয়ে চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাপেল সিডার ভিনেগার

গোসলের পর শেষবার চুল ধোয়ার সময় ১ কাপ পানিতে ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। এটি চুলের ঢ়ঐ ব্যালান্স ঠিক রাখে এবং আয়রনের ক্ষতি রোধ করে।

সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার

সাধারণ শ্যাম্পুর বদলে সালফেট ও প্যারাবেনমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। এটি চুলের স্বাভাবিক তেল ও আর্দ্রতা বজায় রাখে।

এই নিয়মগুলো মেনে চললে আয়রনযুক্ত পানিতেও আপনার চুল থাকবে সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর