সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুল পড়া রোধে করলার হেয়ার প্যাক, জানুন ব্যবহারবিধি

প্রতিনিধির নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : May 22, 2025
চুল পড়া রোধে করলার হেয়ার প্যাক, জানুন ব্যবহারবিধি

গরমকালে করলা ও উচ্ছে শুধু খাবারের প্লেটেই নয়, এবার ঠাঁই পাচ্ছে রূপচর্চার তালিকায়ও। গবেষণা বলছে, তেতো এই সবজির রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ-বিশেষত চুলের যত্নে।

চুল পড়া রোধ, গোড়া মজবুতকরণ ও চুল দ্রুত বাড়াতে করলা বা উচ্ছের রস খুবই কার্যকর। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গুণগত মান উন্নত করে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, করলা দিয়ে ঘরোয়া একটি হেয়ার প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহারে মিলতে পারে চুল পড়া বন্ধ হওয়ার উপশম।

করলা হেয়ার প্যাক তৈরি ও ব্যবহারের পদ্ধতি নিচে দেওয়া হলো—

উপকরণ: করলা বা উচ্ছে (চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ) পরিমাণমতো পানি, সামান্য লবন।

প্রস্তুত প্রণালী: করলা বা উচ্ছে ভালোভাবে ধুয়ে নিন। দুই প্রান্ত কেটে, বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিন। ব্লেন্ডারে পেস্ট বানিয়ে ছেঁকে রস বের করুন। সেই রসে সামান্য নুন মিশিয়ে মাথার গোড়ায় ভালোভাবে মাসাজ করুন। এরপর বাকি রস পুরো চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে প্রথমে শুধু জল দিয়ে ধুয়ে নিন, পরে শ্যাম্পু করে ফেলুন।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত তিনবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুল পড়া কমে যাবে, চুল হবে ঝলমলে ও কোমল।

তাই শুধু খাওয়ার জন্য নয়, এবার করলার ব্যবহার হোক চুলের যত্নেও। স্বাস্থ্যকর, ঘরোয়া এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই প্যাক হতে পারে চুলের প্রাকৃতিক সুরক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর