সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এ সময়ে ব্যায়ামের আগে ও পরে কী খাবেন কী খাবেন না 

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : May 31, 2025
এ সময়ে ব্যায়ামের আগে ও পরে কী খাবেন কী খাবেন না 

গ্রীষ্মকালে, এমনিতেই অতিরিক্ত ঘামের কারণে শরীর পানিশূন্য হয়ে পড়ে। ব্যায়াম করলে আরও বেশি ঘাম ঝরে। তখন শরীর বেশি পানিশূন্য হয়ে পড়ে। এ কারণে ব্যায়ামের আগে ও পরে হাইড্রেট থাকা গুরুত্বপূর্ণ।

ব্যায়ামের আগে
ব্যয়ামের আগে শরীর সতেজ রাখা জরুরি। ভারতীয় পুষ্টিবিদ মুগ্ধা প্রধানের মতে, ডায়াবেটিস না থাকলে ব্যায়ামের আগে কলার মতো হালকা খাবার খেতে পারেন। এটি পেশিতে শক্তি সরবরাহ করতে সহায়তা করে। আপনি যদি একজন ক্রীড়াবিদ হন অথবা ভারী ব্যায়াম করতে চান, তাহলে আপনার খাবারে সামান্য প্রোটিন যেমন সিদ্ধ ডিম যোগ করা করতে পারেন। মনে রাখবেন, আপনি যে খাবার খাবেন তা হালকা হওয়া উচিত যাতে আপনার শরীর হজমের জন্য খুব বেশি শক্তি ব্যয় না করে অথবা আপনার পেটে খুব বেশি ভারী বোধ না হয়।

হাইড্রেশন

হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রীষ্মকালে,ঘামের মাধ্যমে শরীর থেকে ঘাম এবং খনিজ ঝরে যায়। ব্যায়ামের আগে শরীরের পানি ঘাটতি পূরণে পানি পান করুন। শরীরে ইলেক্টোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি খেতে পারেন।

ব্যায়ামের পরে
শরীরের শক্তি বজায় রাখতে পুষ্টির প্রয়োজন। ব্যায়ামের ৩০ মিনিট পরে এক বাটি ভাত, ( ডায়াবেটিস না থাকলে) মুরগি বা মাছের সাথে শাকসবজি খান। কলা, প্রোটিন পাউডার এবং নারকেল দিয়ে তৈরি স্মুদিও খেতে পারেন, যা ব্যায়ামের পরে শক্তির জন্য দুর্দান্ত বিকল্প। এছাড়াও, শসা এবং তরমুজের মতো হাইড্রেটিং খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। এসব খাবার শরীরকে ঠান্ডা করতে এবং পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে।

গ্রীষ্মকালে খাবার হালকা, তাজা এবং পুষ্টিতে সমৃদ্ধ রাখার চেষ্টা করুন। ব্যায়ামের আগে ও পরে অতিরিক্ত মসলাদার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর হাইড্রেট রাখতে পর্যাপ্ত পানি পান করুন এবং তরল খাবার খাওয়ার চেষ্টা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর