সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালিপেটে কাঁচা কারিপাতা খাওয়ার উপকারিতা

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : July 31, 2025
খালিপেটে কাঁচা কারিপাতা খাওয়ার উপকারিতা

অনেকেই রান্নায় কারিপাতা ব্যবহার করেন। এই পাতার গন্ধ যেকোনও খাবারেই আলাদা মাত্রা যোগ করে। কিন্তু সব ক্ষেত্রেই কারিপাতা রান্নায় দেওয়া হয়। ধনেপাতার মতো কাঁচা খাবারে কারিপাতা ব্যবহার দেখা যায় না। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, কারিপাতা কাঁচা চিবিয়ে খাওয়ারও উপকার অনেক।

কারিপাতার নানা ঔষধী গুণ আছে। এতে ভিটামিন এ, বি, সি-এর মতো জরুরি পুষ্টিগুণ রয়েছে। এ ছাড়াও আছে ক্যালশিয়াম এবং আয়রনের মতো খনিজ। যা সুস্বাস্থ্যের জন্য জরুরি। প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের বিভিন্ন ওষুধেও কারিপাতার ব্যবহার রয়েছে। সকালে খালিপেটে ৮-১০টি কারিপাতা চিবিয়ে খেলে যেসব উপকারিতা মেলে-

হজম : কারিপাতা হজমে সহায়ক এনজাইম ক্ষরণে সাহায্য করে। খালিপেটে কারিপাতা চিবিয়ে খেলে সারাদিনের জন্য তা অন্ত্রকে প্রস্তুত করে। এতে পেট ফাঁপা, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়।

ওজন: খালিপেটে কারিপাতা চিবিয়ে খেলে শরীরের বিপাকের হার ভাল রাখে। কারিপাতায় থাকা ফাইবার এবং অ্যালকালয়েড শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এসব টক্সিন বা দূষিত পদার্থ শরীরে মেদ জমিয়ে রাখার অন্যতম কারণ। তাই ওজন কমানোর ক্ষেত্রে এই অভ্যাস সহায়ক।

লিভারের জন্য ভালো : কারিপাতা শরীরকে দূষণ মুক্ত করতে সাহায্য করে। ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও এই অভ্যাস উপকারী। লিভারকে দূষণ মুক্ত করতে সাহায্য করে কারিপাতা।

চুল এবং ত্বকের স্বাস্থ্য: অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কারিপাতা শরীর থেকে ফ্রি র‌্যাডক্যালস দূর করতে সাহায্য করে। এই ফ্রি র‌্যাডিক্যাল ত্বক থেকে শুরু করে চুলের নানা ক্ষতির জন্য দায়ী। ভিটামিন বি, সি, ই এবং প্রোটিন চুলে প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে এর স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। মুখের ত্বকে ব্রণের সমস্যা এমনকি দাগ-ছোপ দূর করার জন্যও এটি কার্যকরী।

হার্টের জন্য ভাল: খালিপেটে কারিপাতা চিবিয়ে খেলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি, কোলেস্টেরলের অক্সিডেশনের সম্ভাবনাও কমে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

উদ্বেগ কমায় : কারিপাতায় থাকা সুগন্ধ এবং এসেনসিয়াল অয়েল মন শান্ত রাখতে সহায়ক। এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে। স্ট্রেস হরমোনের ক্ষরণ কমায়।

চোখের স্বাস্থ্য : কারিপাতায় থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিনের চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত কারিপাতা চিবিয়ে খেলে তা ক্যাটারাক্ট-সহ চোখের নানা সমস্যা দূর করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর