সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভাত বা রুটি খাওয়ার আগে কেন সালাদ খাওয়া উচিত?

প্রতিনিধির নাম / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : July 31, 2025
ভাত বা রুটি খাওয়ার আগে কেন সালাদ খাওয়া উচিত?

খাবার হিসেবে কেউ ভাত খেয়ে থাকেন, কেউ আবার রুটি খান। যেটিই খাওয়া হোক না কেন, এতে প্রায় সবাই সালাদ রাখেন। সেই সালাদ খাওয়া হয় খাবার খাওয়ার সময় বা পরবর্তীতে। কিন্তু জানেন কী, খাবার খাওয়ার আগে সালাদ খাওয়া উচিত। সালাদ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী।

সাধারণত সালাদ খাওয়া হলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয়, হজমশক্তি উন্নত হয় এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এটি। আবার এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ-প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। পাশাপাশি ত্বককে স্বাস্থ্যকর রাখে।

সালাদের রকমারি উপকারিতা থাকলেও এটি খাবার খাওয়ার আগে খাওয়ার ব্যাপারে সবাই হয়তো জানেন না। এ ব্যাপারে সালাদ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

কখন সালাদ খাবেন:

সালাদ যেকোনো সময় খাওয়া যেতে পারে। কিছু মানুষের ধারণা, সালাদ সন্ধ্যার আগে খাওয়া উচিত এবং সন্ধ্যার পরে না খাওয়াই ভালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি খাবারে ভাত বা রুটি রাখেন, তাহলে খাওয়ার আগে সালাদ খাওয়া ভালো।

কেন ভাত-রুটির আগে সালাদ:

রুটি বা ভাতের আগে সালাদ খাওয়া হলে খাবারে ফাইবার যোগ হয় এবং ফাইবার আপনার রক্ত প্রবাহে চিনি যোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। অর্থাৎ, খাওয়ার পরে সুগারের মাত্রা কম হবে এবং আপনি শক্তি অনুভব করবেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ছোট পরিবর্তন হলেও অনেক পার্থক্য তৈরি করে।

সালাদ খাওয়ার উপায়:

খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট আগে সালাদ চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এভাবে সালাদ খাওয়া হলে আপনার ক্রেভিং হবে না এবং বারবার কিছু খেতেও ইচ্ছা করবে না। আর সালাদে রকমারি সবজি যোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর