বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

যে খাদ্যাভ্যাসে কমবে হৃদরোগের ঝুঁকি

প্রতিনিধির নাম / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : July 31, 2025
যে খাদ্যাভ্যাসে কমবে হৃদরোগের ঝুঁকি

হৃদরোগের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। তবে খাবার যদি স্বাস্থ্যকর না হয় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই হার্টকে সুস্থ্য রাখার জন্য নিয়মিত ভালো মানের স্বাস্থ্যকর খাবার খাওয়া অপরিহার্য। এ নিয়ে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: ‘বিমল ছাজের’ বলেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য খাদ্যাভ্যাসে এমন খাবারই রাখুন যা স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর। কারণ এর ফলে আপনার হার্ট ভালো থাকবে, উচ্চ রক্তচাপ কমাবে এবং হাই কোলেস্টেরলের ঝুঁকিও কমাতে সাহায্য করবে।

ডা: ছাজের বলেন, আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে এমন সব খাবার অন্তর্ভুক্ত করা উচিত যা আপনার হার্টকে সুস্থ রাখার পাশাপাশি আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নতি করবে। সেগুলো হলো:-

১. প্রচুর পরিমাণে ফল এবং সবজি

খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরণের ও স্বাদের ফলমূল ও শাকসবজি অন্তর্ভুক্ত করা উচিত। কারণ এই খাবারগুলোতে আছে উচ্চ মাত্রার পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের জন্য অত্যাবশ্যক। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় নানান ধরণের শাক-সবজি ও ফল রাখার চেষ্টা করুন।

২. গোটা শস্য জাতীয় খাবার

গোটা শস্যে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রক্রিয়াজাত বা পরিশোধিত শস্য বাদ দিয়ে বাদামী চাল, ওটস, বার্লি ও গমের আটা খেতে পারেন যা হৃদরোগের ঝুঁকি কমাতে সক্রিয়ভাবে অবদান রাখে।

৩. চর্বিহীন প্রোটিন

প্রোটিন সাধারণত কম ক্যালোরিযুক্ত হওয়ায় স্বাস্থ্যের জন্য উপকারি। তাই খাদ্যাভ্যাসে মাছ, ডিম, দুগ্ধজাত খাবার, শিম, বাদাম ও বীজের মতো চর্বিহীন প্রোটিনগুলোকে অগ্রাধিকার দিন। এতে আপনার খাদ্যাভ্যাস থেকে স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করাও কমিয়ে আনবে।

৪. অতিরিক্ত লবন গ্রহণ করা থেকে বিরত থাকুন

ক্রমাগত তৃষ্ণা ও হৃদস্পন্দনের মাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে প্রক্রিয়াজাত বা ফাস্ট-ফুড খাবার অতিরিক্ত লবনযুক্ত হওয়ায় এই ধরণের খাবার থেকে বিরত থাকা উচিত। এর পরিবর্তে, আপনার খাবারের স্বাদ বাড়ানোর জন্য কিছু ভেষজ এবং মশলা অন্তর্ভুক্ত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর