মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যেকোনো বয়সেই হতে পারে চোখের ক্যান্সার, লক্ষণগুলো কী

প্রতিনিধির নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : July 31, 2025
যেকোনো বয়সেই হতে পারে চোখের ক্যান্সার, লক্ষণগুলো কী

চোখের ভেতর বা চারপাশের কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তা টিউমারের রূপ নিতে পারে, যেখান থেকে শুরু হতে পারে চোখের ক্যান্সার। এটি কখনো ছোট আকারে থাকলেও, অনেক সময় বড় আকার ধারণ করে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে। তবে সময়মতো শনাক্ত ও চিকিৎসা শুরু হলে চোখ ও দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।

চোখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ:

. হঠাৎ করে ঝাপসা দেখা

. পাশের (পারিফেরাল) দৃষ্টিশক্তি কমে যাওয়া

. বিকৃতভাবে দেখা বা হঠাৎ দৃষ্টিশক্তি হারানো

. চোখের সামনে ফ্লোটার বা আলো ঝলকানির মতো অনুভব

. চোখের রং বা পিউপিলের আকারে পরিবর্তন

. চোখে লালভাব, ফুলে যাওয়া বা দীর্ঘস্থায়ী চুলকানি

. চোখ নাড়াতে সমস্যা হওয়া

এই লক্ষণগুলোর যে কোনোটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

কারা বেশি ঝুঁকিতে:

. ৫০ বছরের বেশি বয়সীরা

. ৫ বছরের কম বয়সী শিশুরা (বিশেষ করে রেটিনোব্লাস্টোমা)

. হালকা ত্বকের এবং নীল/সবুজ চোখের মানুষ

. যাদের পরিবারে চোখের ক্যান্সারের ইতিহাস রয়েছে

. যাদের BAP1 টিউমার সিনড্রোম নামক জিনগত সমস্যা আছে

. অতিরিক্ত সূর্যের আলো (অতিবেগুনি রশ্মি) যারা নিয়মিত সংস্পর্শে থাকেন

প্রতিরোধ ও সচেতনতা: চোখের ক্যান্সার পুরোপুরি প্রতিরোধযোগ্য না হলেও কিছু পদক্ষেপ চোখ ও দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক—

. বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করা

. সূর্যের আলো থেকে চোখ রক্ষার জন্য সানগ্লাস ব্যবহার

. যেকোনো অস্বাভাবিকতা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া

. পরিবারে কারও চোখের ক্যান্সারের ইতিহাস থাকলে সতর্ক থাকা

. চোখের যত্নে নিয়মিত সচেতনতা ও প্রাথমিক লক্ষণ চেনা—এই দুইটি হতে পারে চোখের ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর