সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভাত ঝরঝরে হয় না, কিন্তু কেন?

প্রতিনিধির নাম / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : May 25, 2026

ভাত রান্না করা জটিল নয়—এটাই বেশিরভাগ মানুষের ধারণা। রোজ ভাত রান্না করতে হয়। চাল-পানি মেপে হাঁড়িতে চাপিয়ে দেন। বেশিরভাগ সময়ে মাঝারি আঁচে রেখেই রান্না করেন। এটা কোনও বড় কাজ নয়। তাই ভাত ঝরঝরে হয় না। যতই ভালো করে ফ্যান ঝরান, সেই ভাতের গড়ন নষ্ট হয়ে যায়। অতিরিক্ত সিদ্ধ না করেই ভাত যেন গলা পাকিয়ে যায়। এটা কেন হয় জানেন? ভাত রান্নার পরেই হাতা দিয়ে নেড়ে দেন।

ভাত রান্না শেষ হওয়ার পরেই হাতা দিয়ে নেড়ে দেওয়ার অভ্যাস একেবারেই ভালো নয়। এই অভ্যাসের জেরেই ভাতের গড়ন নষ্ট হয়ে যায়। কিন্তু কেন এমন হয় জানেন?

চাল সিদ্ধ হওয়ার পরে গরম ভাতের দানা থেকে বাষ্প বার হতে সময় নেয়। ওই সময়ে স্টার্চও বের হয়। রান্না শেষ হওয়া মাত্র যদি হাতা দিয়ে ভাত নাড়িয়ে দেন, তখন ওই স্টার্চ সম্পূর্ণ ভাতে ছড়িয়ে পড়ে। তাই ভাত ঝরঝরে হওয়ার বদলে চটচটে হয়ে যায়।

সিদ্ধ হওয়ার পরে ভাতের দানাগুলোতে পানি থাকে। তাই ভাত নরম ও ভঙ্গুর হয়। ওই অবস্থায় গরম ভাত খুন্তি দিয়ে নেড়ে দিলে দানাগুলো ভেঙে যেতে পারে। এতে ভাতের স্বাদও নষ্ট হয়ে যায়। তাই ভাত সিদ্ধ হওয়ার পরে হাতা দিয়ে নাড়বেন না।

আঁচ বন্ধ করে দেওয়ার পরেই ভাতের ফ্যান ঝরাতে নেই। কিছুক্ষণ ওই অবস্থাতেই রেখে দিতে হয়। ওই ভাপেই ভাত আরও সিদ্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি ভাত সিদ্ধ হওয়ার পরেই নেড়েচেড়ে যেন, তা হলে সিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তাই নাড়াচাড়া না করে ভাতের হাঁড়ি ৫-১০ মিনিট ওই অবস্থাতেই রেখে দিন। এতে গরম বাষ্প হাঁড়ির ভিতরে সর্বত্র সমান ভাবে ছড়িয়ে পড়ে এবং ভাত ঝরঝরে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর