মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

গরমে শরীর সতেজ রাখবে যেসব পানীয়

প্রতিনিধির নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : June 8, 2026

গরমের দিনে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে শুধু পানি নয়, গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট যেমন সোডিয়াম ও পটাশিয়ামও বের হয়ে যায়। ফলে ক্লান্তি, দুর্বলতা ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই শুধু পানি পান করাই যথেষ্ট নয়, এমন কিছু পানীয় প্রয়োজন যা শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি শক্তি ও সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

লেবুর শরবত

গরমে লেবুর শরবত একটি সহজলভ্য ও কার্যকর পানীয়। পানি, লেবুর রস এবং সামান্য লবণের মিশ্রণ শরীরের হারানো তরল ও সোডিয়ামের ঘাটতি পূরণে সহায়ক। লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজমেও সাহায্য করে। স্বাদ ও শক্তি বাড়াতে এতে অল্প পরিমাণ মধু বা গুড় যোগ করা যেতে পারে।

জিরাপানি

জিরা, পুদিনা, তেঁতুল এবং বিট লবণ দিয়ে তৈরি জিরাপানি গরমের দিনে দারুণ স্বস্তি দেয়। এটি হজমশক্তি উন্নত করে, গ্যাস ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। একই সঙ্গে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া লবণের ঘাটতি পূরণেও কার্যকর ভূমিকা রাখে।

ডাবের পানি

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ ডাবের পানি গরমের জন্য অন্যতম আদর্শ পানীয়। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি সহজেই শরীরে শোষিত হয় এবং ডিহাইড্রেশন ও অম্লতার সমস্যা কমাতে সহায়ক।

বেলের শরবত

বেলের শরবত দীর্ঘদিন ধরেই হজমের জন্য উপকারী পানীয় হিসেবে পরিচিত। এটি অন্ত্রকে শীতল রাখে, হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন অস্বস্তি দূর করতে কার্যকর। বিশেষ করে গরমকালে পাতলা পায়খানা বা হজমজনিত সমস্যায় এটি বেশ উপকারী। সর্বোত্তম ফল পেতে ঘরে তৈরি বেলের শরবত পান করাই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর