রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৮ শিশুর

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : June 8, 2026
হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৮ শিশুর

নিজস্ব প্রতিবেদক : 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজন শিশুর ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে। এর মধ্যে ৫৩৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯২ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে আটজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

এই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৩৪৬ জন, এরপর চট্টগ্রামে ২২১ জন এবং বরিশালে ১৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৮০ হাজার ১০৪ জনের মধ্যে। তাদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর