রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Banner

অতিরিক্ত ঘুমালে কী ক্ষতি হয়? কী বলছে গবেষণা

প্রতিনিধির নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : June 11, 2026
অতিরিক্ত ঘুমালে কী ক্ষতি হয়? কী বলছে গবেষণা

সুস্থ শরীর ও স্বাভাবিক জীবনের জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। তবে কম ঘুম যেমন শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি অতিরিক্ত ঘুমও নীরবে নানা জটিলতার কারণ হতে পারে। যেমন ৯ ঘণ্টার বেশি ঘুমানো ও অলস জীবনযাত্রার পরিণতি হতে পারে অকাল মৃত্যু, এমনটাই সতর্কবাণী দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা।

সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, যারা অতিরিক্ত ঘুমান বা দিনের ১০ থেকে ১২ ঘণ্টা ঘুমিয়ে কাটান এবং শারীরিকভাবে সক্রিয় নন, তাদের অকাল মৃত্যুর আশঙ্কা চারগুণ বেড়ে যায়।

অতিরিক্ত ঘুমের সঙ্গে যদি শরীরচর্চার অভাব যোগ করা হয়, তাহলে হতে পারে ত্রিমাত্রিক সর্বনাশ। হতে পারে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারের মতো রোগ যা বিশ্বব্যাপী কেড়ে নিচ্ছে চার কোটিরও বেশি প্রাণ এবং এই মৃত্যুহার সংক্রামক রোগজনিত মৃত্যুহারের চাইতেও বেশি।

অতিরিক্ত ঘুমের কারণে যেসব শারীরিক সমস্যা দেখা দিতে পারে—

বিষণ্ণতা ও মানসিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে

২০১৮ সালের এক গবেষণায় জানা যায়, দীর্ঘ সময় ধরে ঘুমানোর ফলে মানুষের মধ্যে বিষণ্ণতার পরিমাণ বাড়ে। পরীক্ষায় দেখা যায়, যারা ১০ ঘণ্টা ও তার বেশি সময় ঘুমান, তাদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ ৪৫ শতাংশ বেড়ে যায়।

মানসিক বিকাশে বাধা দেয়

অতিরিক্ত ঘুমের কারণে মানসিক বিকাশ খুবই স্বল্প হয়। এতে কাজের অগ্রগতি হ্রাস পায় ও মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

ওজন বৃদ্ধি পায়

বেশি ঘুমের কারণে দেহের ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এসব মানুষের ওজন বৃদ্ধির হার ২৫ শতাংশ বেশি থাকে। অতিরিক্ত ঘুমের কারণে স্থূলতা দেখা দিতে পারে।

হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে

৯ ঘণ্টার বেশি সময় নিয়মিত ঘুমালে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। অতিরিক্ত ঘুমান, এমন তিন হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অন্যদের অপেক্ষা দ্বিগুণ পরিমাণে করোনারি আর্টারি রোগের ঝুঁকিতে ভোগেন তারা।

আয়ু কমতে পারে

একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা বেশি ঘুমান তাদের দ্রুত মৃত্যুর আশঙ্কা অন্যদের চেয়ে ৩ শতাংশ বেশি থাকে। ওই গবেষণাগুলো প্রায় ১৪ লাখ মানুষের উপর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর