মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : March 1, 2025
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

অনেকেই রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ওঠেন। আবার কিছু মানুষ একদম ভোরে বিছানা থেকে ওঠার চেষ্টা করেন। তবে, এই অভ্যাসের ফলে কীভাবে শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে, তা জানেন কি?

সুস্থ থাকার জন্য যেমন সঠিক খাদ্য এবং পানি প্রয়োজন, তেমনি পর্যাপ্ত ঘুমও অত্যন্ত জরুরি। ঘুমের অভাব শরীরের নানা সমস্যার কারণ হতে পারে।

বিভিন্ন ফিটনেস বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা পরামর্শ দেন যে, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যদি ভোর ৫টার দিকে ওঠা যায়, তবে শরীর ফ্রেশ থাকে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, যদি পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে ভোরে ওঠার কোনো উপকারিতা নেই বরং ক্ষতি হতে পারে।

গবেষণায় দেখা গেছে, খুব ভোরে ঘুম থেকে ওঠার ফলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। বিশেষত, যারা ভোরে ওঠার অভ্যাস করেন না, তারা যদি হঠাৎ করে এমন চেষ্টা করেন, তবে তাদের শরীর খারাপ হতে পারে।

স্নায়ু চিকিৎসক ও বিজ্ঞানী রাসেল ফস্টার বলেন, ভোর ৫টা এবং সকাল ৭টার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, যদি ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো হয়। তবে, রাতে দেরিতে ঘুমিয়ে ভোরে ওঠা শুরু করলে ‘স্লিপিং ডিজঅর্ডার’ হতে পারে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করে ভোরে ওঠার চেষ্টা না করাই ভালো। কারণ, এর ফলে হজমের সমস্যা হতে পারে এবং শরীরে ক্লান্তি থাকতে পারে, যা সারাদিনের কাজের দক্ষতাকে প্রভাবিত করবে। এর পাশাপাশি, শরীরের নিজস্ব ‘ঘড়ি’ হঠাৎ বদলে গেলে তা বিপরীত ফলও দিতে পারে।

এতে পরামর্শ দেওয়া হচ্ছে, ভোরে উঠতে চাইলে ধীরে ধীরে এই অভ্যাস গড়ে তুলতে হবে। শরীর ও মনকে এই অভ্যাসের সাথে মানিয়ে নেয়ার সময় দেওয়া উচিত, যাতে উপকারিতা লাভ হয় এবং কোনো ক্ষতি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর