বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেশি খেয়ে অস্বস্তি হলে কী করবেন?

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : March 21, 2025
বেশি খেয়ে অস্বস্তি হলে কী করবেন?

রমজান এলেই খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন আসে। সেই সঙ্গে থাকে দীর্ঘসময় খাবার ও পানীয়র বিরতি। তাই ইফতারের সময় অনেকেই বেশি পরিমাণে খাবার খেয়ে অস্বস্তিতে ভোগেন। এমন সমস্যায় পড়লে কী করবেন জানেন?

যদি বেশি খাবার খেয়েই ফেলেন, তখন যে কাজটি করবেন তা হলো আর খাবার না খাওয়া। এই সময় খাবার দ্রুত হজমের জন্য মিষ্টি দই খেতে পারেন। তবে দই ছাড়া আর কিছু খাবেন না।

বেশি খাওয়ার পর ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক বাতাসের সংস্পর্শে থাকতে চেষ্টা করুন। এতে অনেকটাই আরাম মিলবে। পাঁচ মিনিট এভাবে বাতাসে থাকার পর ধীরগতিতে হাঁটতে থাকুন। এতে আপনার পাচনক্রিয়া দ্রুত কাজ করবে।
 
যদি বেশি খাওয়ার ফলে অস্বস্তির সঙ্গে অ্যাসিডিটি বা পেটে গ্যাসের সমস্যায় ভোগেন, তবে খাওয়ার আধঘণ্টা পর একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে পারেন।
 
এতে পরিস্থিতি সামাল দেয়া হয়ে গেলে ভাববেন না আপনার কাজ শেষ। সকালে খালি পেটে এক গ্লাস চিনি ছাড়া ইসবগুল খেয়ে নিন। এতে পেটের সব সমস্যা যেমন দূর হবে, তেমনি মেটাবলিজম সিস্টেমও বুস্টআপ হবে।
তবে সবসময় চেষ্টা করুন বেশি খাবার না খেতে। কেননা, বেশি খাবার খেলে অনেক ক্ষেত্রে আপনার শুধু অস্বস্তিই কাজ করবে না, বমিভাবও চলে আসবে। কখনো-বা তা হতে পারে হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর