মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

পানি কম পানের জন্য কি কিডনিতে পাথর হয়? 

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : April 3, 2025
পানি কম পানের জন্য কি কিডনিতে পাথর হয়? 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান ফ্রান্সিসকোর গবেষকরা ১৮টি গবেষণা করেছেন পানির ভূমিকা নিয়ে। তাদের গবেষণা থেকে জানা গেছে কিডনিতে পাথর হওয়া প্রতিরোধে পানি ভূমিকা রাখে। এমনকি ওজন কমাতেও দারুণ কাজে আসে। এসব ছাড়াও পানি আমাদের শরীরের কীভাবে অবদান রাখে সেসব বিষয় উঠে এসেছে গবেষণাটিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আট কাপ পানি পান করলে আবার কিডনি স্টোন হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। গবেষকরা বলেন, কয়েকটি গবেষণার তথ্য থেকে প্রতিদিন ছয় কাপ পানি পান করার উপকারিতা আমরা জেনেছি। এছাড়াও গবেষণায় মাইগ্রেন, মূত্রনালীর সংক্রমণ, ডায়াবেটিস এবং হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে পানির সম্ভাব্য উপকারিতার কথা উঠে এসেছে।

এই গবেষণার ফলাফল জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে  প্রকাশিত হয়েছে। গবেষকরা বলেন, আমাদের শরীরে পানির ভূমিকা রয়েছে এটা ঠিক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রধান বেনজামিন ব্রেয়ার, বলেন, আমরা পানির উপকারিতা নিয়ে বেশ কিছু গবেষণা করেছি। গবেষণা থেকে পানির বিভিন্ন ভূমিকা আমরা জেনেছি তবে এ নিয়ে আরও গবেষণার চলমান। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পানির উল্লেখযোগ্য উপকারিতা প্রমাণিত হয়েছে। আমাদের জানা মতে, পানির উপকারিতা নিয়ে ক্লিনিকাল পর্যায়ে এটি প্রথম বিস্তারিত গবেষণা।

গবেষণার ফল: গবেষণাটি থেকে যেসব বিষয় উঠে এসেছে সেটা বলতে গিয়ে বেনজামিন ব্রেয়ার বেশ কিছু বিষয় তুলে ধরেন। যেগুলো হলো:-

  • খাবারের আগে পানি পান করার সত্যি দারুণ উপকারী। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা বেশ কাজে আসে। ওজন নিয়ন্ত্রণের জন্য খাবার আগে পানি খাওয়ার গুরুত্ব সেটা গবেষণাটিতে উঠে এসেছে।
  • গবেষণা বলছে, প্রাপ্তবয়স্করা, যারা ঘন ঘন মাথাব্যথার ভোগেন। তাদের একটানা তিন মাস পর্যাপ্ত পানি খেতে হবে। এতে তারা বেশ আরাম পাবেন। অনেক সময় কম পানি পানের জন্য মাথা  ব্যথার সমস্যা হয়।
  • তাছাড়া, যারা ঘন ঘন মূত্রনালীর সংক্রমণের শিকার, তারা প্রতিদিন অতিরিক্ত ছয় কাপ পানি পান করার ফলে দীর্ঘমেয়াদে সংক্রমণের থেকে রক্ষা পাবেন।

বেষণা থেকে জানা গেছে কিডনিতে পাথর হওয়া প্রতিরোধে পানি ভূমিকা রাখে। এমনকি ওজন কমাতেও দারুণ কাজে আসে।

  • নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগা তরুণরাও পানি পান করার উপকার পেয়েছেন।
  • এছাড়াও গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, আট সপ্তাহ ধরে প্রতিদিন চার কাপ বেশি পানি পান করার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ছিল।
  • পর্যাপ্ত পানি খেলে কিডনির পাথর প্রতিরোধ করা সম্ভব। স্বল্প পানি খেলে অনেক সময় কিডনিতে পাথর হয়।

তবে, পানির পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে সবাইকে একই পদ্ধতি মেনে চলা সম্ভব নয় বলে জানান ব্রেয়ার। তিনি বলেন, যারা কিডনি স্টোন বা মূত্রনালীর সংক্রমণের ইতিহাস রয়েছে, তাদের জন্য পানিশূন্যতা ভয়াবহ। অন্যদিকে, যারা ঘন ঘন মূত্রত্যাগের সমস্যায় ভুগছেন, তারা কম পানি পান করার সুবিধা পেতে পারেন। পানি পান করার ক্ষেত্রে একরকম নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর