সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাধারণ আলুর বদলে মিষ্টি আলু খাওয়া কতটা উপকারী?

প্রতিনিধির নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : February 17, 2025
সাধারণ আলুর বদলে মিষ্টি আলু খাওয়া কতটা উপকারী?

সবাই কম-বেশে আলু খেতে ভালোবাসেন। ভর্তা থেকে পছন্দের বিরিয়ানি– সবকিছুতেই এই সবজির অবাধ বিচরণ। এই আলুর বিভিন্ন ধরন রয়েছে। এর একটি মিষ্টি আলু। অনেকেই জানতে চান মিষ্টি আলু খাওয়া কি সাধারণ আলুর তুলনায় বেশি উপকারী?

তাই চলুন জেনে নেওয়া যাক আলুর পুষ্টিগুণ সম্পর্কে ও কোনটির উপকারিতা তুলনামূলক বেশি।

সাধারণ আলুর পুষ্টিগুণ

আলুতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। আর এই ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে ভিটামিন বি৬-ও যথেষ্ট পরিমাণে রয়েছে। এর পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজেরও উপস্থিতি থাকে এই সবজিতে। শুধু তাই নয়, এই সবজি পেটের জন্যও খুব উপকারী। তাই গ্যাস, অ্যাসিডিটিতে ভুক্তভোগীরা নিয়মিত এই সবজি খেতেই পারেন।

মিষ্টি আলুর পুষ্টিগুণ

মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, আয়রন, ম্যাগনেশিয়াম, থিয়ামিন, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। এর পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে ক্যারোটিনয়েডসও রয়েছে। যেই কারণে নিয়মিত মিষ্টি আলু খাওয়া শরীরের জন্য উপকারী।

মিষ্টি আলু নাকি সাধারণ আলু- কোনটি বেশি ‍উপকারী

আলু এবং মিষ্টি আলুর পুষ্টিগুণ প্রায় সমান। তবে যদি একদম নির্দিষ্ট করে বলতে হয়, তাহলে অনায়াসে বলা যায় যে আলুর থেকে পুষ্টিগুণের বিচারে মিষ্টি আলু কিছুটা হলেও বেশি উপকারী। কিন্তু এই পার্থক্য এতটাই কম যে এদের মধ্যে অমূলক তুলনা করে লাভ নেই।

​ডায়াবেটিসে খাওয়া যায় কিনা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কোনো আলুই খাওয়া চলবে না। তবে এটি যদি নিয়ন্ত্রণে থাকে, সেক্ষেত্রে অনায়াসে দিনে ২৫ গ্রাম মিষ্টি বা সাধারণ আলু খাওয়া যেতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে। তাতে সমস্যার আশঙ্কা নেই। তবে এর বেশি না খাওয়ায় ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর