মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Banner

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে রাজপথে শিল্পী সমাজ

বিনোদন প্রতিবেদক / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে রাজপথে শিল্পী সমাজ

দেশজুড়ে আলোচনা চলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। বেশ কয়েকদিন ধরেই উত্তাল সাড়া দেশ। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও এ বিষয়ে কথা বলছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ফার্মগেটে সমবেত হয় শিল্পী সমাজ। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক হয়েছিলেন দেশের শিল্পীরা। এ সময়ে উপস্থিত ছিলেন অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, নীল হুরে জাহানসহ আরও অনেকে। এই সময়ে তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছিলেন।

এই সময় সিয়াম আহমেদ বলেন, এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে। আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবী রাখেন তখন এটা বুঝা উচিত এটা ফেলে দেয়ার মত না। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো আসে ‘কারো পানি লাগবে’। এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আমরা যারা বিনোদন দুনিয়ায় কাজ করি দেশের মানুষের জন্য করি। তরুণরা আমাদের মূল দর্শক, আজ আমরা যদি তাদের সঙ্গে দাড়াতে না পারি তাহলে আমরা কি কাজ করলাম।

সিয়াম আহমেদ আরও বলেন, আমার নিজের বাচ্চা আছে। আমি জানি আজ থেকে ১০ বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে তখন তুমি কি করেছিলে। সে সময় যেন আমি বুক উঁচু করে বলতে পারি আমি তাদের পাশে ছিলাম। আমি তাই ছাত্রদের সঙ্গে আছি। এই বাচ্চারা কোনো অনৈতিক দাবী রাখেনি যার জন্য তাদের প্রাণ হারাতে হবে। একেকজন বাবা-মায়ের আহাজারি নেয়া যায় না। এর বিচার যতদিন না হবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।

আজমেরি হক বাঁধন এ বিষয়ে বলেন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে কারই ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি।

রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে বলছেন দেশের একাধিক তারকারা। নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পী সবাই কথা বলছেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর