বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বর্ষায় ‘সাইনাস’ সমস্যা বাড়তে পারে! প্রতিকার পাবেন ঘরোয়া উপায়ে

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
বর্ষায় ‘সাইনাস’ সমস্যা বাড়তে পারে! প্রতিকার পাবেন ঘরোয়া উপায়ে
ফাইল ছবি

বর্তমান সময়ে অনেকেই সাইনাসের সমস্যায় ভুগেন। বর্ষা এলে এ সমস্যা আরও মাথাচাড়া দেয়। মাথায় প্রবল যন্ত্রণা, নাক-মাথায় ভারী ভাব এমনকি ব্যথার কারণে জ্বরও চলে আসে। তবে কিছু ঘরোয়া উপায় এমন যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে  পারে।

সাইনাসাইটিস হানা দিলে নিয়ম মেনে কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে ঠিকই। তবে সারা বছর বেশ কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই রোগ ঠেকিয়ে রাখা যায়। সেগুলো জেনে রাখা প্রয়োজন।

ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত সংক্রমণ যেন না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে বা গণপরিবহণে যাতায়াত করার সময়ে মুখে মাস্ক পরতে পারলে ভালো হয়।

চায়ে চিনি না খেলে দিনে একটা সন্দেশ খাওয়া যেতে পারে? কতটুকু চিনি খেলে শরীরের ক্ষতি হবে না?

এ ছাড়া প্রতি দিন সকালে এবং কাজ থেকে বাড়ি ফেরার পর নাসারন্ধ্রে পরিষ্কার জল দিয়ে নাক ধুতে পারলেও সমস্যার সমাধান হবে। অনেকে ফুটন্ত পানিতে তুলসীপাতা দিয়ে গরম ভাপ নেন। সেটিও বেশ কাজের।

সাইনাসাইটিসসের সমস্যা নিয়ন্ত্রণ করতে প্রতিদিন এক কোয়া রসুনের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এই দুই উপাদানেই একাধিক রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে।

সতর্কতা- উল্লেখিত তথ্যগুলো পরামর্শস্বরূপ। সাইনাসাইটিস থেকে স্থায়ী মুক্তি পেতে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর