শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি
অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ও অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের (বিএসএনএস) ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের লেকচারার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২৮ নিউরোসার্জন এই নির্বাচনে সরাসরি ভোট দেন।

নির্বাচনের ফলাফলে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

তিনি ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পেয়েছেন ৯৯ ভোট। 

কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আতিকুর রহমান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিক্যাল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করব। এ ছাড়া ব্রেইন, মেরুদণ্ডে আঘাত ও স্ট্রোকে আক্রান্ত রোগীদের জরুরি অস্ত্রোপচারের জন্য বিভিন্ন পদ সৃষ্টিতে কাজ করব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে নিউরো সার্জারিকে বিশ্বমানের পরিণত করার লক্ষ্যে সোসাইটি অব নিউরোসার্জন তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর