রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডায়াপার পরালে শিশুর যে ক্ষতি হয়

প্রতিনিধির নাম / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট : August 15, 2024
ডায়াপার পরালে শিশুর যে ক্ষতি হয়

বর্তমান সময়ে শহরে কিংবা গ্রামে দেখা যায় শিশুদের ডায়াপার পরানোর প্রবণতা। কিন্তু এই ডায়াপার পরানোর কারণে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। শিশুদের শরিরের গঠন ও বৃদ্ধির রোধে ব্যাপক ভূমিকা রাখে। তাই ডায়াপার না পরানোর ভালো।

জানা যায়, শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে বাবা মায়ের বা শিশুকে যারা দেখাশোনা করেন তাদের। কারণ হঠাৎ শিশু প্রস্রাব বা পায়খানা করলে তাদের গায়ে বা বিছানায় লাগার আশঙ্কা থাকে না। বিশেষ করে রাতের বেলায় শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে মা বাবা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কিন্তু অনেক সময় ডায়াপার লিক করে এতে শিশু দীর্ঘ সময় ভিজে থাকে। আবার পায়খানা করে দীর্ঘ সময় ওই অবস্থায় থাকলে শিশুর শরীরে অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞরা বলেন, শিশুকে যদি ডায়াপার পরাতেই হয় তাহলে রাতে পরাতে পারেন। তাও ছয় ঘণ্টার জন্য। ছয় ঘণ্টার বেশি সময় শিশুকে ডায়াপার পরিয়ে রাখবেন না। কারন এতে শিশু গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মাকছুদুর রহমান জানান— ডায়াপার পরালে শিশুর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন— র‌্যাশ হতে পারে, অ্যালার্জি হতে পারে এবং শিশুর পায়খানা ও প্রস্রাবের জায়গাতে লাল লাল দাগ দেখা দিতে পারে।

অনেক সময় শিশুকে পরিষ্কার করার জন্য বাবা মায়েরা ভেজা টিস্যু ব্যবহার করেন। এতে শিশুর চর্মরোগ দেখা দিতে পারে।কারণ টিস্যুপেপারগুলোতে কেমিকেল থাকে। এসব টিস্যুপেপার দিয়ে শিশুর প্রস্রাব পায়খানা পরিষ্কার করালে অনেক সময় সঠিকভাবে পরিষ্কারও হয় না। এ কারণে শিশুর শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে।

সব থেকে ভালো উপায় হচ্ছে কুসুম গরম পানি দিয়ে শিশুকে ভালোভাবে পরিষ্কার করে এরপর সুতি নরম কাপড় দিয়ে শিশুর শরীর মুছে দিতে হবে। টিস্যুপেপারের কোয়ালিটি নিয়ে অনেক সময় প্রশ্ন থেকে যায় তাই শিশুকে মোছানোর জন্য এগুলো ব্যবহার না করাই ভালো। আর যদি ব্যবহার করতেই হয় তাহলে ভালো মানের ভালো টিস্যু ব্যবহার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর