বর্ষাকাল শেষ হলেও বর্ষা যেন শেষ হচ্ছে না। এসময়েও বন্যার পানিতে প্লাবিত হয়েছে দেশের কয়েকটি জেলা। আবার কখনও মুষলধারে আবার কখনও ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই চলেছে। আর এরকম আবহাওয়ায় বাড়ির শিশুর সহজেই আক্রান্ত হয়ে পড়ছে নানান রকম সংক্রমণজনিত রোগে। রোগ প্রতিরোধ ক্ষমতা ও ইন্দ্রিয় শক্তি পূর্ণমাত্রায় সক্রিয় না থাকায় সংক্রামক ও অ্যালার্জিসহ প্রদাহজনিত ত্বকের বিভিন্ন রোগাক্রান্তের সম্ভাবনা শিশুদের থাকে বেশি। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় শিশুদের ত্বকে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই তাদের চাই বাড়তি যত্ন।