শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

ভিমরুল কামড়ালে যা করবেন

প্রতিনিধির নাম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : October 16, 2024
ভিমরুল কামড়ালে যা করবেন

শনিবার (১২ অক্টোবর) ময়মনসিংহে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। ভিমরুলের কামড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ভিমরুল ছোট পতঙ্গ হলেও খুবই ভয়ংকর। কারণ ভিমরুলের বিষ একধরনের অ্যালক্যালাইন পদার্থ। এসিটাইলকোলিন ও হিস্টামিনের সঙ্গে আরও কিছু রাসায়নিক দিয়ে এই বিষ সৃষ্টি হয়। একটা ভিমরুল প্রতিবার হুল ফোটালে ২-৫ মিলিগ্রাম বিষ ছাড়ে। তার মানে কারও শরীরে ভিমরুল ১৫ বারের বেশি কামড়ালে তার জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। আর মৌমাছি একবার কামড়ালে ভিমরুল একাধিকবার কামড়াতে পারে।

ভিমরুল কামড়ালে কী হয়

আক্রান্ত স্থান ফুলে যায়, লাল হয়, ফুসকুড়ি ওঠে, দাগ হয়, ব্যথা হয়। আর যদি বেশি কামড়য়ায় তাহলে আক্রান্ত ব্যক্তির ঘুম ঘুম ভাব হওয়া, মাথা ঝিমঝিম করা, সারা শরীরে চুলকানি, শরীরে জ্বালাপোড়া, চোখ লাল হওয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ঠোঁট-জিব ফুলে যাওয়াসহ আরও মারাত্মক ঘটনা ঘটে। অনেক সময় মারাত্মক রূপ নেয়। তাই সতর্ক হতে হবে।

ভিমরুল কামড়ালে কী করতে হবে

  • ভিমরুল হুল ফুটিয়ে থাকলে তা তুলে ফেলুন। এরা সাধারণত ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে ধরে থাকে। তাই সরানোর জন্য ধীরে ধীরে এদের ওপরে এবং পাশে আঙুল বুলান, তার পর আচমকা ঠেলে ফেলে দিন।
  • জীবাণুনাশক সাবান ও পরিষ্কার পানি দিয়ে কামড় দেওয়া জায়গা ধুয়ে ফেলতে হবে।
  • হুল ফোটানোর পর সেই স্থানটিতে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। তাই জ্বালা কমানোর জন্য ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে
  • ঠান্ডা সেঁক দেওয়ার পর জীবাণুনাশক ক্রিম লাগিয়ে রাখতে হবে।
  • এতো কিছু করার পরও যদি সমস্যা না কমে বা অস্বস্থি বাড়ে তাহলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। আর যদি ভিমরুল শিশু, বৃদ্ধ বা গর্ভবতী মহিলাকে কামড়ায় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ায় ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর