রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দিনে মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনে শিশু থাকবে সুস্থ!

প্রতিনিধির নাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : October 16, 2024
দিনে মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনে শিশু থাকবে সুস্থ!

সন্তানকে সারাদিনে একটু প্রাণভরা আদর অন্য বাচ্চদের থেকে প্রাণবন্ত করে তুলতে পারে। শিশু হয়ে উঠবে চৌকস। শরীরও থাকবে সুস্থ। এমনই দাবি করছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক।

গবেষকরা জানিয়েছেন,প্রতিদিন মা-বাবার ২০ সেকেন্ডের আলিঙ্গন শিশুর জন্য জরুরি। এতে মা-বাবার সঙ্গে বাচ্চার বন্ধনও দৃঢ় হয়। কেননা শিশুদের স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার জন্য ইন্দ্রিয় উদ্দীপনা খুব প্রয়োজন। স্পর্শ, বিশেষ করে আলিঙ্গন শিশুদের মস্তিষ্ক ও সুস্থ শরীরের জন্য চমৎকার উদ্দীপক হিসেবে কাজ করে। তাতে শিশু চৌকস হয়।

যত ভালোমন্দই খাওয়ানো হোক না কেন, মা-বাবার নিয়মিত স্পর্শ না-পেলে শিশুর সব পুষ্টি উপাদানই বিফলে যায়। শিশুর শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অক্সিটোসিন হরমোন। এটি ভালোবাসার হরমোন হিসেবে পরিচিত। শিশুকে আলিঙ্গনে এই হরমোনের নিঃসরণ ঘটে। সেইসঙ্গে এমন আরও অনেক হরমোন সক্রিয় হয়ে ওঠে, যেগুলি শারীরিক বিকাশে ভূমিকা রাখে।

সুস্বাস্থ্যের জন্যও আলিঙ্গন জরুরি। অক্সিটোসিন হরমোনের নিঃসরণ শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। পাশাপাশি শরীরে থাইরয়েড হরমোনের প্লাজমা লেভেল কমিয়ে দেয়। এ কারণে শিশুর ক্ষতস্থান সেরে ওঠে দ্রুত।

শিশুর মানসিক সুস্থতার জন্যও আলিঙ্গন খুব প্রয়োজন। একটু খেয়াল করে দেখুন, শিশু রেগে গেলে বা কান্নাকাটি করলে, মা যখন আদর করেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর