রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সন্তানের হজমের সমস্যা? যা খাওয়ালে দ্রুত উপকার মিলবে

প্রতিনিধির নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : October 16, 2024
সন্তানের হজমের সমস্যা? যা খাওয়ালে দ্রুত উপকার মিলবে

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তারা প্রায় সময়ই পেটের বিভিন্ন সমস্যায় ভোগে। অনেক শিশুর গ্যাস, অ্যাসিডিটি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। আর তাদের এ অবস্থা দেখে বাবা-মা ভয় পেয়ে যান। শিশুদের হজমের সমস্যা হলে ভয় না পেয়ে তাদের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনুন। বাইরের খাবার যেমন ফাস্টফুড, ভাজাপোড়া ইত্যাদি বাদ দিন। মেন্যুতে রাখুন পুষ্টিকর ও হজমযোগ্য খাবার।

দই

সন্তানের গ্যাসের সমস্যা, হজমের গণ্ডগোল হলে তাকে দই খাওয়ান। এ দুগ্ধজাত খাবারে রয়েছে ভরপুর প্রোবায়োটিক। যার ফলে পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। একাধিক জটিল রোগের ফাঁদ থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, শিশুকে নিয়মিত দই খাওয়ালে তার শরীরে প্রোটিন, ক্যালসিয়ামসহ একাধিক জরুরি পুষ্টি উপাদানের ঘাটতিও মিটিয়ে ফেলা যায়।

ভাত

শিশুর গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকলে তাকে বেশি রুটি খাওয়াবেন না। রুটিতে থাকা গ্লুটেন অনেকে সহ্য করতে পারে না। যার ফলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বাড়ে। তাই সন্তানকে রুটির বদলে ভাত খাওয়ান। ভাত অত্যন্ত সহজপাচ্য খাবার। প্রয়োজনে জাউভাতও খাওয়াতে পারেন।

অ্যাভোকাডো
অ্যাভোকাডো খুব ভালো একটি খাবার। কেননা এতে রয়েছে ফাইবার। নিয়মিত অ্যাভোকাডো খেলে পেটের সমস্যা থেকে অনায়াসে মুক্তি মিলে। শুধু তাই নয়, অ্যাভোকাডোতে থাকা ভিটামিন ও খনিজের স্বাস্থ্য ভালো রাখে।

মাছ

সন্তানের সুস্থতায় তার ডায়েটে নিয়মিত মাছ রাখুন। মাছ খেলে প্রোটিনের ঘাটতি মিটবে। মাছের প্রোটিন অত্যন্ত সহজপাচ্য হওয়ায় তা খুব সহজেই হজম হয়ে যায়। তাই শিশুরোগ বিশেষজ্ঞরা ছোটদের নিয়মিত মাছ খাওয়ার পরামর্শ দেন। তবে সন্তানকে বড় নয়, ছোট আকারের মাছ খাওয়ান। মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের গুণে হার্ট ও ব্রেনের কার্যক্ষমতা বাড়বে।

শসা

ভালো হজমের জন্য সন্তানের খাদ্যতালিকায় শসা রাখুন। এতে থাকা ফাইবার অন্ত্রের হাল ফেরায়, গ্যাস-অ্যাসিডিটির সমস্যা দূর করতে সহায়তা করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর