রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের রোজ কত ঘণ্টা ঘুমের প্রয়োজন?

প্রতিনিধির নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : October 30, 2024
শিশুদের রোজ কত ঘণ্টা ঘুমের প্রয়োজন?

ঘুম একটি সহজাত মানব বৈশিষ্ট্য। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা আমাদের সঙ্গী। তবে একেকজনের ঘুমের ধরন একেকরকম। কেউ টানা অনেকক্ষণ ঘুমান। কেউবা ঘুমের জন্য শত চেষ্টা করে যান।

চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে একজন ব্যক্তির দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু শিশুদের? এই প্রশ্নের উত্তর অনেকের অজানা। আজকে চলুন জেনে নিই-

সদ্যজাত শিশুদের জন্মানোর প্রথম মাসে প্রত্যহ ১৫ থেকে ১৬ ঘণ্টা ঘুমানো উচিত। এসময় নবজাতকরা সাধারণত খাওয়া বাদে বাকি সময় ঘুমিয়ে কাটাতেই ভালোবাসে। এটি স্বাভাবিক।

কিছুদিনের মধ্যে তাদের ঘুমের পরিমাণ সামান্য কমে। ১ থেকে ৪ মাস বছর বয়সী শিশুরা প্রতিদিন ১৪ থেকে ১৫ ঘণ্টা ঘুমায়।

চার মাসের পর থেকে ১ বছর বয়সী শিশুদের একটানা ঘুম হয় না। তাদের ঘুমের রুটিন তখন অনেকটা বড়দের মতোই হয়ে যায়। এই সময়টায় শিশুদের ১৩ থেকে ১৪ ঘণ্টা মোট ঘুম হয়। কিন্তু একবারে ঘুম ২-৩ ঘণ্টার বেশি হয় না।

১ বছর পার হওয়ার পর থেকে তিন বছর বয়স অবধি শিশুদের ঘুমে কিছু পরিবর্তন চলে আসে। এসময় শিশুদের দিনে ১ বার এবং রাতে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়।

তিন বছরের পর থেকে ধীরে ধীরে প্রতিদিনের ঘুমের পরিমাণ কমে আসতে থাকে। ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রতিদিন ১০ থেকে ১১ ঘণ্টা ঘুমানোর প্রয়োজন।

বয়স অনুযায়ী শিশু যেন অতিরিক্ত না ঘুমায় সেদিকে খেয়াল রাখুন। খেলাধুলা বা অন্যান্য সৃজনশীল কাজে তাকে যুক্ত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর