শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শরীরে ঘন ঘন কালশিটে পড়ছে? যেসব রোগের পূর্বলক্ষণ এটি

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : November 15, 2024
শরীরে ঘন ঘন কালশিটে পড়ছে? যেসব রোগের পূর্বলক্ষণ এটি

শরীরের কোথাও কোনো আঘাত লাগেনি, অথচ বড় বড় কালশিটে পড়ছে বিভিন্ন জায়গায়? হয়তো ঘুম থেকে উঠেই দেখলেন, কনুইয়ের কাছে বা হাঁটুতে বড়সড় একটি কালশিটের দাগ রয়েছে। অনেক সময়ে তাতে ব্যথাবেদনা কিছুই থাকে না। এই রকম ঘন ঘন কালশিটে পড়তে শুরু করলে সাবধান হতেই হবে। হতেই পারে তা কোনো রোগের লক্ষণ এটি।

এই বিষয়ে চিকিৎসক অরুণাংশু তালুকদারের মত, ভাস্কুলাইটিস রোগ হয়ে থাকলে এমন উপসর্গ দেখা দিতে পারে। এটি এক রকমের অটোইমিউন রোগ, যাতে রক্তজালকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। রক্তপ্রবাহের সময়ে শিরা-ধমনীতে মারাত্মক প্রদাহ হয়। বিশেষ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে। সে ক্ষেত্রেও শরীরের নানা জায়গায় কালশিটে পড়তে পারে।

হিমোফিলিয়া রোগের ক্ষেত্রেও এমন হতে পারে। এই অসুখে আক্রান্তদের শরীরে কোথাও কেটে গেল কিছু ক্ষণ পর ক্ষত জায়গায় রক্ত জমাট বাঁধে না, রক্তক্ষরণ হতে থাকে। সাধারণত রক্তে ‘অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন’ না থাকলে মানুষ হিমোফিলিয়ার শিকার হয়। এমন শারীরিক পরিস্থিতিতেও শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়তে পারে।

প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমলেও কালশিটে পড়ার লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময়ে ডেঙ্গি, ম্যালেরিয়া ছাড়াও প্লেটলেটের সংখ্যা কমতে পারে। শরীরের ভেতরে রক্তক্ষরণ হতে থাকলে এমন হতে পারে। আবার রক্তাল্পতার কারণেও এমন হতে পারে।

ঘন ঘন কালশিটে পড়া কিন্তু হতে পারে ক্যানসারের লক্ষণ। ব্লাড ক্যানসার বা অস্থিমজ্জায় ক্যানসার হলে কালশিটে পড়ার আশঙ্কা বাড়ে। লিভারের জটিল অসুখ হয়ে থাকলেও এমন লক্ষণ দেখা দিতে পারে। বিশেষ করে লিভার সিরোসিসের ক্ষেত্রে শরীরের নানা জায়গায় ঘন ঘন কালশিটে পড়তে দেখা যায়। ভিটামিন সি বা ভিটামিন কে-র অভাব ঘটলেও কালশিটে পড়তে পারে। চিকিৎসক জানাচ্ছেন, শরীরে ভিটামিন কে-র ঘাটতি হলে এমন উপসর্গ দেখা দেয়।

চিকিৎসা কী?

কালশিটে পড়লে নিজে থেকে ওষুধ খেতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। বরং ঘরোয়া কিছু উপায় কাজে আসতে পারে।

কালশিটের জায়গায় বরফ লাগালে উপকার হতে পারে। একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে কালশিটে পড়া জায়গায় ১০-২০ মিনিট ধরে রাখুন। এতে ওই জায়গার রক্ত চলাচল স্বাভাবিক হবে।

ভিটামিন কে সমৃদ্ধ ক্রিম লাগালেও কালশিটে দূর হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই জাতীয় ক্রিম নিজে থেকে কিনে লাগাবেন না।

কালশিটের জায়গায় যদি ব্যথা হয়, তা হলে সেখানে অ্যালো ভেরা জেল লাগালে প্রদাহ কমতে পারে। তবে আগে শরীরের অন্য কোথাও সামান্য অ্যালো ভেরা লাগিয়ে দেখে নেবেন, অ্যালার্জি হচ্ছে কি না। না হলে, তবেই কালশিটে পড়া জায়গায় তা লাগাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর