রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিশু খাবার খেতে না চাইলে কী করবেন

প্রতিনিধির নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : November 15, 2024
শিশু খাবার খেতে না চাইলে কী করবেন

শিশু জন্মের ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে বলা হয়ে থাকে। ৬ মাস পর ধীরে ধীরে অন্যান্য খাবারের সঙ্গে পরিচিত করাতে হয়। আর তখনই হয় সমস্যা। কারণ অনেক শিশু আছে যারা খেতে চায় না। খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয় না। তখন বাবা-মায়েরা তাদের বকাঝকা করে। জোর করে খাওয়াতে চায়। কিন্তু বকাঝকা ও জোর করে খাওয়ানোর ফলাফল ভালো হয় না। শিশুদের তখন খাবারের প্রতি ভীতি বাড়ে। তাই জোরাজুরি করে খাওয়াতে যাওয়া ঠিক না। কিন্তু খাওতে তো হবে। সেক্ষেত্রে করণীয় কী-

  • আপনার শিশু যদি একসঙ্গে বেশি খাবার খেতে না চায় তাহলে তাকে অল্প অল্প করে খাবার দিন। হয়ত দিনের একসময় তাকে একটু ভাত সঙ্গে একটু ডাল বা সবজি দিন। আরেকবার হয়ত একটু মাছ দিতে পারেন ভাতের সঙ্গে। একটু চিকেন স্টু ও দিতে পারেন মাঝে মধ্যে। এভাবে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাবার দিন।
  • শিশুকে খাওয়াতে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। আপনার শিশু যদি মাছ খেতে না চায় তাহলে শিশুকে সরাসরি মাছ না দিয়ে অন্য কিছু করে দিন। যেমন মাছের চাপ, কাটলেট এধরণের আইটেম বানিয়ে দিতে পারেন।
  • শিশুর মধ্যে ক্ষুধা তৈরি হওয়ার সময় দিতে হবে। ক্ষুধা লাগলে সে নিজেই খেতে চাইবে। তখন তাকে খেতে দিন।
  • শিশু কোন খাবারে অনিহা দেখালে সে খাবার কেয়েকদিন গ্যাপ দিয়ে তারপর দিন। প্রতিদিন একই খাবার দেবেন না। ধরুন, এক দিন বাড়িতে চাল-ডাল-আলু দিয়ে হালকা করে তৈরি খিচুড়ি সামান্য ঘি বা মাখন দিয়ে খাওয়ালেন। পরদিন আবার চারা মাছের ঝোল দিয়ে ভাত দিলেন। খাবারে ভিন্নতা পেলে সে আর খাবারের অনিহা দেখাবে না।
  • কখনও কখনও আপনার বাচ্চার জন্য রান্না করতে গেলে তাকেও সঙ্গে রাখুন। রান্নার উপকরণ তাকে দেখান। তাতে সে সেই খাবার খেতে আগ্রহী হবে।
  • শিশুকে সবার সঙ্গে টেবিলে খেতে দিন। একই টেবিলে বসে সবার সঙ্গে খেলে তারও খাওয়ার ইচ্ছা তৈরি হবে। সব সময়ে আলাদা রান্না করবেন না। বরং আপনারাও হালকা রান্না খাওয়াই অভ্যাস করে দিন। একই রকম খাবার খেলে, শিশুর আর খাবারের প্রতি অনীহা তৈরি হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর