রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন শিশু অটিজমের লক্ষণ বহন করছে

প্রতিনিধির নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : November 25, 2024
কীভাবে বুঝবেন শিশু অটিজমের লক্ষণ বহন করছে

একটি সুস্থ শিশু মায়ের চোখের দিকে তাকালে হাসে। এক বছর বয়সের মধ্যে সে তার প্রয়োজনীয় জিনিসটির দিকে ইশারা-ইঙ্গিত করে চাইতে পারে। বা ছোট ছোট শব্দে কথা বলতে পারে। কেউ ঘর থেকে হওয়ার সময় টাটা দিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এক দেড় বছর কথা বলতে পারলেও ধীরে ধীরে শব্দ ভুলে যেতে শুরু করে এবং বাক্য তৈরিতে অপারগ হয়।

সাধারণত ছয় সপ্তাহের মধ্যে একটি শিশু মায়ের চোখের দিকে তাকিয়ে হাসে। ছয় মাসের মধ্যে যদি শিশু মায়ের মুখের দিকে তাকিয়ে না হাসে এবং এক বছরের মধ্যে যদি সে কোনো কিছু ইশারা ইঙ্গিত দিয়ে না দেখায়, তাহলে বুঝতে হবে সে অটিজমের লক্ষণ বহন করছে। কারণ এক বছরের একটি শিশু তার প্রয়োজনীয় জিনিসের দিকে তাকিয়ে ইঙ্গিত করতে পারে।

একটি সুস্থ শিশু বাসায় কোনো অতিথি আসলে তাকে টাটা, বাই বাই দিতে পারে। ১৬ থেকে ১৮ মাসের মধ্যে যদি একটি শিশু বাবাকে বাবা, মাকে মা যদি বলতে না পারে, তাহলে তার অটিজম আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। শিশু যদি ২ বছরের মধ্যে একটি বাক্য তৈরি করতে না পারে এবং যদি এমন হয়, শিশু আগে ভাষা শিখেছিল কিন্তু দেড় থেকে দুই বছরের মধ্যে আবার সেই শব্দ বা ভাষা ভুলে গেলো, তাহলে বুঝতে হবে শিশুর মধ্যে অটিজমের কিছু সম্ভাবনা আছে।

সে ক্ষেত্রে শিশুকে একজন শিশু বিশেষজ্ঞকে দেখাতে হবে এবং পরামর্শ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর