রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিশুর ওজন বাড়াতে খাদ্যতালিকায় যা রাখবেন

প্রতিনিধির নাম / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : December 9, 2024
শিশুর ওজন বাড়াতে খাদ্যতালিকায় যা রাখবেন

মানুষের সুস্বাস্থ্যের জন্য খাবার অপরিহার্য। আর শিশুর উচ্চতা অনুযায়ী ওজন যথাযথ হওয়া উচিত। শিশুর বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কি না, তা খেয়াল রাখা জরুরি। শিশুর ঠিকঠাক ওজন না হলে পিছিয়ে পড়বে শিশু। সহজেই আবার অসুস্থও হয়ে যেতে পারে। তাই শিশুর সুস্বাস্থ্যের জন্য ঠিকঠাক ওজন থাকা দরকার।

যদি আপনার শিশুর ওজন যথাযথ না হয় তাহলে তার খাদ্যাভাসে মনোযোগ দিন। তার খাদ্যতালিকায় যাতে যথাযথ পুষ্টিকর খাবার থাকে তা খেয়াল রাখুন। এমন কিছু খাবার তার তালিকায় রাখতে হবে যেগুলো ওজন বাড়াতে কাজে দেবে। যেমন

ডিম

প্রোটিনের উৎস ডিমকে বলা হয় সুপার ফুড। উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ ডিম শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন। যা শিশুর ওজন বৃদ্ধিতে অপরিসীম। এছাড়া ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি১২ ও সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

দুধ

দুধ অথবা দুগ্ধজাতীয় খাবার যেমন- পনির, মাখনের মতো খাবার শিশুদের বৃদ্ধিতে সহায়তা করে। এগুলোতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং বয়স অনুযায়ী বাড়তে সহায়তা করে।

কলা

শিশুর ছয় মাস বয়স হলেই তাকে খেতে দিন কলা। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬ রয়েছে। এটি শিশুর পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি ওজন বৃদ্ধিতে কাজ করে।

অ্যাভোকাডো

বিদেশী ফল অ্যাভোকাডো ওজন বৃদ্ধিতে কার্যকরী। ফ্যাট, ক্যালোরি সমৃদ্ধ এই ফল এখন দেশেও পাওয়া যায়। তাই শিশুর খাদ্যতালিকায় অ্যাভোকাডো রাখতে পারেন।

মুরগির মাংস

প্রোটিনের অন্যতম উৎস মুরগির মাংস। প্রোটিন ওজন বাড়াতে কার্যকর। তাই শিশুর খাবারে সপ্তাহে দু দিন মাংস রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর