সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

প্রতিনিধির নাম / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : December 25, 2024
কোন বয়সে কতটুকু লবণ খাওয়া প্রয়োজন, জানালেন চিকিৎসক

শারীরিক ক্রিয়াকলাপের জন্য লবণ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। রকমারি খাবারে এটির ব্যবহার স্বাদ বৃদ্ধি করে থাকে। আবার এর পরিমাণ কম হলে স্বাদ নষ্ট হয়ে যায়। এ জন্য লবণ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তবে খাবারে লবণ কম হলে পরে অতিরিক্ত কাঁচা লবণ নিয়ে থাকেন অনেকে। যা শরীরের ক্ষতি করে থাকে।

শরীরের জন্য লবণ গুরুত্বপূর্ণ উপাদান হলেও এর অধিক গ্রহণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো সমস্যা বৃদ্ধির কারণ হতে পারে। সাধারণত বয়স, জীবনধারণ ও স্বাস্থ্যের ওপর নির্ভর করে লবণ খাওয়ার প্রয়োজন হয়। কিন্তু একজন মানুষের কী পরিমাণ লবণ খাওয়ার প্রয়োজন, তা অজানা অনেকের। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এবার তাহলে বিষয়টি জেনে নেয়া যাক।

০ থেকে ১২ মাস বয়সী শিশু: শিশুদের লবণ খুব কম খাওয়া উচিত। লবণ হচ্ছে সোডিয়াম উপাদান। আর অতিরিক্ত সোডিয়াম প্রক্রিয়া কিডনি বিকাশে জটিলতা সৃষ্টি করে। এ ক্ষেত্রে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য দিনে ১ গ্রামেরও কম পরিমাণ লবণ খাওয়ার পরামর্শ দেয়া হয়। এই বয়সী শিশুদের বুকের দুধ বা ফর্মুলা প্রয়োজনীয় সব সোডিয়াম সরবরাহ করে।

১ থেকে ৩ বছর: পাটপারগঞ্জের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতারের ইন্টারনাল মেডিসিনের প্রিন্সিপাল ডিরেক্টর ডক্টর বিজয় অরোরার মতে, এক থেকে তিন বছর বয়সীদের শরীর ছোট থাকে। এ জন্য তাদেরও লবণ কম খাওয়ার প্রয়োজন হয়। এই বয়সীদের দিনে ২ গ্রাম পরিমাণ লবণ (০.৮ গ্রাম সোডিয়াম) খাওয়ার পরামর্শ দেয়া হয়। যা প্রায় ১/৩ চা চামচের সমান।

৪ থেকে ৮ বছর: শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের লবণ খাওয়ার চাহিদা কিছুটা বেড়ে যায়। এ জন্য এই বয়সীদের দিনে ৩ গ্রাম পরিমাণ লবণ (১.২ গ্রাম সোডিয়াম) খাওয়ার পরামর্শ দেয়া হয়। তাদের লবণের পরিমাণ কম রাখার পরামর্শ দেয়া হয় এই কারণে যে, তারা নানা ধরনের প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকে। যাতে লবণের পরিমাণ বেশি থাকে।

৮ থেকে ১৮ বছর: প্রাপ্ত বয়স্ক শিশু ও কিশোর-কিশোরীদের লবণ খাওয়ার প্রয়োজন হয়। তবে তাদের এটি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এই বয়সীদের দিনে ৫ গ্রাম পরিমাণ (২ গ্রাম সোডিয়াম) গ্রহণের পরামর্শ দেয়া হয়।

১৯ থেকে এর বেশি: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসের সাবেক পরামর্শক এবং SAAOL-এর হার্ট সেন্টারের ডিরেক্টর চিকিৎসক বিমল ছাজেরের মতে, অধিকাংশ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৫ গ্রাম লবণ খাওয়া উচিত। তবে হার্টের সর্বোচ্চ স্বাস্থ্যের জন্য ৩ গ্রামের কম সোডিয়াম গ্রহণের কথা বলা হয়। ১৯ বা এর বেশি বয়সীদের জন্য ২.৪ গ্রাম পর্যন্ত সোডিয়াম গ্রহণের পরামর্শ দেয়া হয়।

৬৫ বছরের বেশি বয়সীদের জন্য: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কিডনি সোডিয়াম প্রক্রিয়াকরণে কম দক্ষ হয়ে উঠে। বয়স্ক ও প্রাপ্তবয়স্কভেদে দিনে ৫ গ্রামের কম লবণ খাওয়া উচিত। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এরও কম পরিমাণ লবণ গ্রহণের পরামর্শ দেন। বয়স্ক ব্যক্তিদের লবণ খাওয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখা উচিত। কেননা, চিকিৎসকরা সবসময় বয়স্কদের কম সোডিয়াম গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর