রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আদরের চুমুও ক্ষতি করতে পারে সন্তানের?

প্রতিনিধির নাম / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : January 9, 2025
আদরের চুমুও ক্ষতি করতে পারে সন্তানের?

শিশুকে আদর করছেন, সে না হয় ঠিক আছে। কিন্তু, ঘন ঘন চুম্বন করছেন কি? শিশুর গালে, কপালে বা ঠোঁটে বারে বারে চুমু খেলে তা শিশুর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর হতে পারে। আপনার আদরের চুমুও সন্তানের বিপদের কারণ হতে পারে। এমনটাই দাবি করেছেন ব্রিটেনের প্রাইমরোজ ফ্রিস্টোন ইউনিভার্সিটির গবেষকেরা।

শিশুকে চুমু খাওয়া মোটেও ভাল অভ্যাস নয়, এমনটাই মত গবেষকদের। বিশেষ করে সদ্যোজাত শিশুকে বার বার চুমু খেলে তার শরীরে নানা সংক্রামক রোগ বাসা বাঁধতে পারে। শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে হেতু দুর্বল থাকে, তাই খুব সহজেই বড়দের শরীর থেকে সংক্রামক জীবাণু শিশুর শরীরে ছড়িয়ে পড়তে পারে। গবেষকেরা বলছেন, চুমু খাওয়ার সময়ে লালার মাধ্যমে ই-কোলাই ব্যাক্টেরিয়া ঢুকে যেতে পারে শিশুর শরীরে। এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ শিশুর জন্য প্রাণঘাতীও হতে পারে। তা ছাড়া চুমু খাওয়ার সময়ে বড়দের ঠোঁটের লিপস্টিক, লিপগ্লস বা ময়েশ্চারাইজ়ারও ঢুকতে পারে শিশুর শরীরে। রাসায়নিক মিশ্রিত ওই সব প্রসাধনী শিশুর ত্বকের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়।

গবেষণা আরও জানান, চুম্বনের মাধ্যমে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বড়দের থেকে শিশুর শরীরে ঢুকতে পারে। বিভিন্ন চর্মরোগের জন্য দায়ী এই ভাইরাস। নিবিড় শারীরিক যোগাযোগ এবং ছোঁয়াছুঁয়ি থেকে এই রোগটি দ্রুত ছড়াতে পারে। আর হার্পিস ভাইরাস এক বার শরীরে ঢুকলে তা সহজে যেতে চায় না। স্নায়ুকোষের মধ্যে আজীবন সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। মাঝেমধ্যে বেরিয়ে ত্বকে ক্ষত, জ্বালাযন্ত্রণা ও নানা চর্মরোগ তৈরি করতে পারে। অনেকেরই জিভে, ঠোঁটে, গালে হার্পিস হয়। সেই রোগ নিয়ে যদি কোনও শিশুকে চুম্বন করা হয়, তা হলে তার শরীরেও ভাইরাস দ্রুত ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। তাই সাবধান থাকতেই হবে।

চুম্বন থেকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরও সংক্রমণ হতে পারে। থুতু ও লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। যার শরীরে এই ভাইরাস রয়েছে তিনি যদি কোনও সদ্যোজাতকে চুমু খান, তা হলে সেই শিশুও আক্রান্ত হবে সে রোগে। তা ছাড়া শিশুদের মেনিনজাইটিস রোগের ঝুঁকিও বেশি থাকে। মেনিংগোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামক জীবাণুগুলি এই রোগের জন্য দায়ী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই প্রকারের জীবাণু ঘটিত রোগের ঝুঁকি বাড়ে। মেনিনজাইটিসের জীবাণু মস্তিষ্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। রোগ বেড়ে গেলে খিঁচুনির উপসর্গ দেখা দেয়।

গবেষকেরা বলছেন, শিশুকে কোলে নেওয়ার আগে হাত ধুয়ে নেওয়া জরুরি। বাইরে থেকে ফিরেই শিশুর গায়ে হাত দেবেন না। আর শিশুর মুখমণ্ডলের কোথাও চুম্বন করা একেবারেই ঠিক নয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে পরিবারের সকলকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর