বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শীতের সকালে হাঁটতে যাওয়ার আগে যে কাজ করা অনুচিত

প্রতিনিধির নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : January 10, 2025
শীতের সকালে হাঁটতে যাওয়ার আগে যে কাজ করা অনুচিত

শীতকালে সকালের হাঁটা একটি ভালো অভ্যাস। কিন্তু অনেক সময় আমরা দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে সকালে হাঁটতে যাওয়ার সময় কিছু ভুল করে ফেলি, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে এটি আমাদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।

কোন কাজগুলো সকালে হাঁটতে যাওয়ার আগে করা উচিত নয়, যা শরীরের জন্য ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক।

ঠাণ্ডা পানি পান

সকালে হাঁটার আগে কখনো ঠাণ্ডা পানি পান করা উচিত নয়। শীতকালেও অনেকের ফ্রিজের পানি খাওয়ার অভ্যাস থাকে। এটি অনেকের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।

তাই বিছানা থেকে ওঠার সঙ্গে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি পান করা উচিত নয়। বিশেষজ্ঞরা জানান, কখনো কখনো ঠাণ্ডা পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে সকালে হাঁটতে যাওয়ার আগে। এটি হার্টকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া এই অভ্যাস হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
চা কফি পান

চা বা কফি খাওয়া উচিত নয়। সকালের হাঁটার আগে কখনো চা-কফি পান করা উচিত নয়। এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। এটি হাঁটার পর পান করতে পারেন।

অনেকে আছেন যারা সকালে হাঁটতে যাওয়ার আগে চা কফি পান করেন। বিশেষজ্ঞরা জানান, এটি শরীরের জন্য ক্ষতিকর। কারণ শীতকালে গরম কিছু পান করার পর ঠাণ্ডা আবহাওয়ায় হাঁটতে যান, এটি শরীরের ওপর প্রভাব ফেলে। এ ছাড়া এর ফলে হার্টের সমস্যাও হতে পারে।

গোসল করা

সকালে গোসল করে মাথা ভেজা রেখে হাঁটা উচিত নয়। অনেকের হাঁটলে গরম অনুভূত হয়, যার ফলে মাথা ভিজিয়ে গোসল করে হাঁটেন। আবার হাঁটার পর গোসল করেন। বিশেষজ্ঞরা জানান, এটি শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এর জন্য সর্দি-কাশি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া এটি মস্তিষ্কের স্নায়ুর জন্যও খুবই বিপজ্জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর