বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শীতে হৃদরোগের ঝুঁকি কমাতে যা করবেন

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : January 18, 2025
শীতে হৃদরোগের ঝুঁকি কমাতে যা করবেন

শীতকাল হার্টের রোগীদের জন্য সুবিধাজনক নয়। এসময় হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। কেননা শীতে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। আর এ সময় রক্তনালি সরু হয়ে যায়। সরু রক্তনালি দিয়ে হৃদযন্ত্রে কম পরিমাণ অক্সিজেন পৌঁছায়। এতেই হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

শীতকালে সুস্থ থাকতে জীবনযাপনে অনিয়ম না করে, নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। মানতে হবে কিছু নিয়ম। পাশাপাশি কিছু লক্ষণ দেখলে সচেতন হতে হবে।

১. সকালে ঘুম থেকে উঠেই অত্যধিক ক্লান্ত অনুভব করলে সচেতন হোন। সারা রাত পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক বিষয় নয়।

২. শীতকালে বার বার কফি পানও ডেকে আনতে পারে বিপদ। রক্তচাপের সমস্যা থাকলে দিনে দুই বারের বেশি কফি পান না করা ভালো।

৩. হার্ট অ্যাটাকের আরও একটি লক্ষণ হল সকালের দিকে বুকে হালকা অস্বস্তি অনুভব। বুকে ব্যথা কিংবা হালকা চাপ অনুভূত হলে এড়িয়ে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

৪. মাথা ঘোরা অত্যন্ত সাধারণ একটি সমস্যা। তবে শীতকালে সকালের দিকে মাথা ঘোরার সমস্যাকে একটু বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি। এড়িয়ে গেলে বিপদ হতে পারে।

৫. সুস্থ থাকতে শীতে নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম করুন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই সময়ে অ্যালার্জি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন অনেকে। রোজ শরীরচর্চা করলে এসব সমস্যা থেকেও মুক্তি পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর