বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পিঠে ব্যথায় করণীয়

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
পিঠে ব্যথায় করণীয়

বর্তমানে সব কিছুই এখন ডিজিটাল মাধ্যমের উপর নির্ভরশীল। ঘরে বসে অনলাইনে যাবতীয় কার্যক্রম সম্পাদন করছে মানুষ। যেমন: অফিসের কাজ থেকে রাজনৈতিক সভা, পড়াশোনা থেকে বাজার-ঘাট, সব কিছুই সামলানো যাচ্ছে ফোন কিংবা কম্পিউটারের পর্দায়। ফলে কায়িক শ্রম একেবারেই কম হচ্ছে। অনেকেই সময়ের অভাবে বাড়িতেও শরীরচর্চা করে উঠতে পারেন না। যার ফলে, অনেকের পিঠে ব্যথার সমস্যা বেড়ে যাচ্ছে। কম-বেশি সব বয়সীরা এ সমস্যায় ভুগছে। ৯০ শতাংশ মানুষের পিঠে ব্যথার প্রধান কারণ, এক জায়গায় অনেক ক্ষণ বসে থাকা।

উপশমে করণীয়

১. ঘুমোনোর সময় মাথার নীচে বালিশ না নিতে চেষ্টা করুন। যদি বালিশ নিতে হয় তাহলে অবশ্যই তুলোর নরম বালিশ ব্যবহার করবেন।

২. নিয়মিত শরীরচর্চা করলে মাংশপেশী সতেজ থাকে। এতে পিঠের ব্যথা কমে।

৩. অফিসের কাজ করার সময়ে একই জায়গায় এবং একই ভঙ্গিতে অনেক ক্ষণ বসে না থেকে প্রতি ২০ মিনিট অন্তর বিরতি নিতে পারেন।

৪. দীর্ঘক্ষণ বসে না থাকা। বসা থেকে উঠে দাঁড়ান, হাঁটাচলা করুন। এতে পিঠে ব্যথা অনেক কমে যায়।

৫.মনে রাখতে হবে ভালো ঘুম আপনার পিঠের ব্যথার জন্য খুবই উপকারী।

৬. যেখানে ব্যথা বেশি সেখানে গরম সেঁক দেবেন

৭. ভারি কোন কিছু উঠাতে গেলে আগে হাঁটু ভাজ করে নিন। তাহলে ভারি বস্তুটির চাপ আপনার মেরুদণ্ড ও পেশিতে প্রভাব ফেলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর