বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কিডনি ভাল রাখতে দিনে কত লিটার পানি পান করবেন? জেনে নিন

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : January 21, 2025
কিডনি ভাল রাখতে দিনে কত লিটার পানি পান করবেন? জেনে নিন

কথায় বলে,পানির অপর নাম জীবন। কিডনি রোগীদের পানি পান করতে হয় হিসাব মেনে। বেশিও না, আবার কমও না। আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে, শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে এবং সঠিক শারীরিক কার্যকলাপ বজায় রাখে এই পানি। তবে অনেকেই সঠিক জানেন না যে—দিনে কত লিটার পানি পান করা উচিত। শরীরের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের দায়ভার রয়েছে কিডনির উপরে। আর তাই একবার যদি কিডনি বিকল হয়ে যায় তাহলে সমস্যার কোনও শেষ নেই। কিডনি আমাদের শরীরে ছাঁকনি প্রক্রিয়ার কাজ করে। শরীর থেকে যাবতীয় দূষিত টক্সিন ছেঁকে বের করে দিতে সাহায্য করে।

সুস্থ সাধারণ মানুষের দিনের মধ্যে অন্তত তিন লিটার পানি খাওয়া উচিত। আর কিডনির সমস্যা থাকলে দেড় লিটারের বেশি পানি খাওয়া উচিত নয়। বেশি পানি খেলেই কিডনির উপর চাপ বেশি পড়ে। তাই কম করে পানি খান। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে ২ থেকে ৩ লিটার পানি পান করা আদর্শ। তবে, এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ে উপর—

শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন

শরীরের ওজন: ওজন বেশি হলে শরীরের প্রয়োজনীয় পানির পরিমাণও বেশি থাকে।

পরিশ্রমের ধরন: বেশি শারীরিক পরিশ্রম করলে বেশি করে পানি পান করতে হবে।

আবহাওয়া: গরম আবহাওয়ায় বা বেশি ঘাম হলে বেশি পানির প্রয়োজন হয়।

স্বাস্থ্য সমস্যা: ডায়াবেটিস বা কিডনি সমস্যার মতো বিশেষ শারীরিক অবস্থায় বেশি বা কম পানি প্রয়োজন হতে পারে।

তৃষ্ণার্ত সবচেয়ে ভাল সংকেত

পানি পান করার সঠিক সময় কোনটা? এক্ষেত্রে আপনার তৃষ্ণাই গুরুত্ব দিন। আপনার যখন পানির তৃষ্ণা লাগে ,তখনই তা পান করা উচিত। তবে, একবারে অনেকটা পানি পান না করে সারাদিনে অল্প অল্প পরিমাণে পানি পান করা ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর