বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ক্যালশিয়াম সাপ্লিমেন্ট বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি, কতটা খেতে পারবেন?

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : January 21, 2025
ক্যালশিয়াম সাপ্লিমেন্ট বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি, কতটা খেতে পারবেন?

রোজকার খাবার পাতে ভিটামিনের পাশাপাশি রাখতে হয় ক্যালশিয়াম-ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান। নয়তো পুষ্টির ঘাটতি থেকে যাবে। কিন্তু অনেকে মনে করে, খাবার থেকে ক্যালশিয়ামের চাহিদা পূরণ হবে না। তাই ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খেতে শুরু করেন। বিশেষত যারা দুধ ও দুগ্ধজাত খাবার খেতে পারেন না তারা বেশি এধরনের সাপ্লিমেন্ট খেয়ে থাকেন।

কিন্তু জানলে অবাক হবেন, এই ক্যালশিয়াম সাপ্লিমেন্ট যদি প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয় তাহলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। একজন ব্যক্তির জন্য কতটুকু ক্যালশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা স্বাভাবিক জানুন-

হার্টের চিকিৎসক দিলীপ কুমারের মতে, ক্যালশিয়াম সাপ্লিমেন্ট বেশি খেয়ে ফেললে হৃদরোগের ঝুঁকি বাড়বে। যারা রোজ বেশি করে এই সাপ্লিমেন্ট খান এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই একটানা এটি খেয়ে যান, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি।

অতিরিক্ত ক্যালশিয়াম কেন শরীরের জন্য ক্ষতিকর?

মাত্রাতিরিক্ত ক্যালশিয়াম শরীরে প্রবেশ করলে তা থেকে ক্যালশিয়াম ডিপোজিট জমা হতে পারে। এটি পরবর্তীতে গলব্লাডার স্টোন, কিডনি স্টোন থেকে শুরু করে হার্ট ব্লকের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। হার্টে রক্ত বয়ে নিয়ে যায় যে ধমনী, তাতে অতিরিক্ত ক্যালশিয়াম জমে ব্লকেজ তৈরি করতে পারে। ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল বাধা পেয়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা বহু গুণে বেড়ে যেতে পারে।

ক্যালশিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে কেউ যদি নিয়মিত হার্টের অসুখের ট্যাবলেট কিংবা আয়রন ট্যাবলেট খেতে শুরু করেন, তাহলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা যায়।

ক্যালশিয়াম ঠিক কতটুকু খাওয়া জরুরি?

মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদারের মতে, ১৯ থেকে ৫০ বছর বয়সীদের ক্যালশিয়ামের প্রয়োজনীয়তা প্রত্যেক দিন কমবেশি ১০০০ মিলিগ্রাম। ৫১ থেকে ৭০ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এই প্রয়োজনীয়তা আবার ১২০০ মিলিগ্রাম। আড়াইশো মিলিলিটার দুধ, একটি ডিম, একশো-দেড়শো গ্রাম মাছ আর সবুজ শাকসবজি থেকে এই ঘাটতি মেটানো সম্ভব।

এরপরও যদি ক্যালশিয়াম ট্যাবলেট খেতেই হয়, তাহলে ওষুধ ও রোজকার খাওয়ার মধ্যে ভারসাম্য রাখতে হবে। ট্যাবলেট যদি ৫০০ মিলিগ্রামের হয়, তাহলে খাবার সেই মতো ব্যাল্যান্স করতে হবে। অতিরিক্ত ক্যালশিয়াম গ্রহণ করা হলে হিতে বিপরীত হতে পারে।

চিকিৎসকের মতে, একটানা কোনো সাপ্লিমেন্টই খাওয়া উচিত নয়। মাস তিনেক খেয়ে একটু বিরতি দিন। এরপর প্রয়োজনে আবার শুরু করুন। তবে অবশ্যই শরীর বুঝে ও চিকিৎসকের পরামর্শ নিয়ে। খাবারের মাধ্যমে দৈনিক ক্যালশিয়ামের চাহিদা যাতে পূরণ হয়, সেদিকেও খেয়াল রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর