রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোন বয়সে শিশুদের চা এবং কফি দেওয়া উচিত

প্রতিনিধির নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : February 1, 2025
কোন বয়সে শিশুদের চা এবং কফি দেওয়া উচিত

শিশুদের চা বা কফি দেওয়ার ক্ষেত্রে বয়সের দিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বয়সে চা বা কফি পান করা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমাদের দেশে চা এবং কফি পান করার প্রচলন অনেক পুরোনো এবং অনেক প্রাপ্তবয়স্কের জন্য এটি একটি দৈনন্দিন অভ্যাস। তবে ছোট শিশুদের চা বা কফি দেওয়া মোটেও ঠিক নয়। চিকিৎসকরা সাধারণত শিশুদের চা বা কফি না দেওয়ার পরামর্শ দেন।

কোন বয়সে শিশুদের চা বা কফি দেওয়া যেতে পারে?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের চা বা কফি দেওয়া উচিত কমপক্ষে ১৪ বছর বয়সে। এ বয়সে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে। এর আগে চা বা কফিতে থাকা ট্যানিন এবং ক্যাফেইন শিশুদের শরীরে পুষ্টির ঘাটতি সৃষ্টি করতে পারে, যা তাদের শারিরিক বৃদ্ধির জন্য ক্ষতিকর। তবে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের অল্প পরিমাণে চা বা কফি দেওয়া যেতে পারে, কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

চা বা কফির ক্ষতিকর প্রভাব

কিছু বাবা-মা ভাবেন যে গরম চা বা কফি শিশুর সর্দি-কাশি কমাতে সহায়তা করবে, কিন্তু বাস্তবে এটি শিশুদের শারীরিক ক্ষতি করতে পারে। চায়ে থাকা ‘ট্যানিন’ শিশুদের দাঁত ও হাড়ের জন্য ক্ষতিকর এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কফিতে থাকা ক্যাফেইন পেটের সমস্যা বাড়াতে পারে এবং ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে, যা শিশুদের বৃদ্ধিতে সমস্যা তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর