বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পায়ের গোড়ালি ব্যথায় যা করতে পারেন

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : February 15, 2025
পায়ের গোড়ালি ব্যথায় যা করতে পারেন

সঠিক জুতা না পরা ও বিভিন্ন কারণে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। আবার অনেকেই পায়ের গোড়ালিতে চাপ দিয়ে হাঁটেন বা দৌড়ান।

এজন্য পায়ের গোড়ালি নিয়ে প্রায় মানুষকে সমস্যায় পড়তে হয়। আবার কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিসের ব্যথা গোড়ালিতে এসেও পড়ে। এমন অবস্থায় ব্যথা বেশি হলে ঘরোয়া উপায়ে আরাম পাবেন যা করলে:

* এক চামচ ল্যাভেন্ডার তেল একটি বাটিতে নিয়ে তার সঙ্গে নারিকেল ও অলিভ তেল মিশিয়ে নিন। এরপর তেল মালিশ করুন গোড়ালিতে। দ্রুত গোড়ালির ব্যথা কমে যাবে।

* খালি পায়ে, হাই হিল ও জুতা না পরে হাঁটতে যাবেন না। আবার অনেক সময় দেখা যায় পায়ের মাপের সঙ্গে জুতার মাপ ঠিক নেই। আবার শক্ত জুতা পরার জন্য অনেকের গোড়ালি ব্যথা হয়ে থাকে। তবে জুতা বদলে নিলেই সমস্যার সমাধান হয়। সেই অবস্থায় একটু নরম ও পায়ের সঠিক মাপের জুতা বেছে নেবেন।

* ব্যথানাশ করার ক্ষমতা আছে সরিষা তেলে। কুসুম কুসুম গরম করে তেল ব্যথার অংশে মালিশ করতে পারেন।

* গোড়ালি ব্যথায় হলুদ একটি চমৎকার ঘরোয়া উপায়। হলুদে আছে প্রদাহরোধী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ব্যথাকে দূর করতে কাজ করে। এক কাপ দুধের সঙ্গে এক চামচ হলুদ দিয়ে সিদ্ধ করুন। এর মধ্যে সামান্য মধু দিয়ে দিনে দুই থেকে তিন বার পান করুন।

* পেশি টান লাগার কারণে পায়ে ব্যথা হয়। আদা হলো প্রদাহরোধী উপাদান। এটি ব্যথা ও প্রদাহের সঙ্গে লড়াই করে। দিনে তিনবার আদা দিয়ে চা পান করতে পারেন। পাশাপাশি খাদ্যতালিকায়ও আদা রাখবেন।

* পায়ের গোড়ালিতে বা ব্যথার অংশে বরফ থেরাপি দিতে পারেন। দ্রুতই ব্যথা কমাবে। তবে ব্যথা না কমলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর