রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Banner

শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন যেভাবে

প্রতিনিধির নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : February 19, 2025
শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন যেভাবে

আত্মবিশ্বাসের অভাব শিশুর বৃদ্ধিতে বাধা হিসেবে কাজ করে। সকলেরই কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে। কিন্তু নিজের প্রতি বিশ্বাস না থাকায়, অনেক সময় সেই প্রতিভা চাপা পড়ে যায়। তাই শিশুর আত্মবিশ্বাস যাতে বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যের সঙ্গে তুলনা করলে কিংবা সারা ক্ষণ বকাবকি করলে, খুদের আত্মবিশ্বাসে আঘাত লাগে। কী কী করলে শিশুর আত্মবিশ্বাস বাড়বে?

১) শিশুদের মনে দায়িত্ববোধ বাড়াতে হবে। তাকে ছোট কাজের দায়িত্ব দিন। নিজের বইপত্র গুছিয়ে রাখা, নিজের হাতে খাওয়া, জামাকাপড় গুছিয়ে রাখার মতো ছোট ছোট রোজের কাজ শিশুদের দিতেই পারেন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে।

২) শিশু যেন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে সে ব্যপারে তাদের উৎসাহিত করুন। যেমন, তারা কী পোশাক পরবে সেই সিদ্ধান্তটা তাদেরই নিতে দিন। অনেক বাবা-মা-ই শিশুর সিদ্ধান্ত তেমন গুরুত্ব দেয় না, নিজের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেন। নিজের সিদ্ধান্ত নিজে নিলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।

৩) যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় যদি সন্তান খারাপ ফল করে, তা হলে তাকে বকাবকি করা কখনোই উচিত নয়। এতে তাদের মনোবল ভেঙে যায়। বরং তাদের উৎসাহিত করুন পরের বার আরও ভালো করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর