সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইফতারের কতক্ষণ পর রাতের খাওয়া উচিত, কী খাবেন, জানালেন পুষ্টিবিদ

প্রতিনিধির নাম / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : March 2, 2025
ইফতারের কতক্ষণ পর রাতের খাওয়া উচিত, কী খাবেন, জানালেন পুষ্টিবিদ

ধর্মপ্রাণ সব মুসলিমরা পবিত্র রমজান মাসে রোজা রাখেন। এ সময় খাদ্যাভ্যাস ও খাওয়ার সময়ে ব্যাপক পরিবর্তন এসে থাকে। সেহরি খাওয়ার পর সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যায় মাগরিবের সময় খাবার খেয়ে ইফতার করা হয়। সারাদিন না খেয়ে থাকার কারণে ইফতারে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন হয়।

আবার ইফতারের পর সেহরি পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়। এই সময় খাবারে খানিকটা ভুল-ত্রুটি হলেই বিপদের শেষ নেই। কখনো হজমজনিত সমস্যা, কখনো গ্যাসট্রিক-অ্যাসিডিটি, আবার কখনো বমি হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। যা কখনো জটিল সমস্যায়ও রূপ নেয়। এ কারণে রোজায় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি এবং সঠিক সময় খাওয়া গুরুত্বপূর্ণ।

এদিকে অনেকেরই প্রশ্ন, ইফতারের ঠিক কতক্ষণ পর রাতের খাবার খাওয়া উচিত এবং সেহরি কখন করা উচিত? এ নিয়ে নানা প্রশের মধ্যে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল পুষ্টিবিদ মাহফুজা নাসরীন শম্পা। এ পুষ্টিবিদের মতে, রাতের খাবার ইফতারের কতক্ষণ পর খেতে হবে তা নির্ভর করে ইফতারে কোন ধরনের খাবার ও কী পরিমাণ খাওয়া হচ্ছে তার ওপর।

পুষ্টিবিদ মাহফুজা বলেন, যদি ইফতারে হালকা খাবার খাওয়া হয়, যেমন―এক গ্লাস শরবত, দুটি খেজুর ও যেকোনো একটি ফল, তাহলে ইফতার বা নামাজের এক ঘণ্টা পর রাতের খাবার খেতে পারেন। এ ক্ষেত্রে রাতের খাদ্যতালিকায় ভাত বা রুটি, ডাল, মাছ-মাংস ও সবজি রাখা যেতে পারে।

ইফতারে যদি কার্বোহাইড্রেট, প্রোটিন জাতীয় খাবার ও অন্যান্য ধরনের খাবার একসঙ্গে রাখা হয়, তাতে স্বাভাবিকভাবে ভারী বা বেশি খাবার খাওয়া হয়। ইফতারে ভারী খাবার রাখা হলে রাতে হালকা খাবার রাখতে পারেন। কেননা, ইফতারে ভারী খাবার খাওয়া হলে তা হজমের জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। তাই ইফতার করার অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা পর রাতের খাবার খেতে পারেন। ইফতারের পর পরই শুয়ে না পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত। যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

এদিকে ইফতারে যদি খাবারের পরিমাণ বেশি হয় তাহলে রাতে হালকা খাবার খেতে পারেন। এক গ্লাস দুধ, একটি কলা, সেদ্ধ ডিম, এক বাটি স্যুপ বা সবজি রাখতে পারেন খাদ্যতালিকায়। ফলে খাবার খাওয়ার পরিমাণ সমতায় থাকার পাশাপাশি হজমও সহজ হবে।

তবে সেহরির খাবার সবসময় শেষ রাতে খাওয়া ভালো। কেউ কেউ মনে করেন, রাত ১টা বা ২টার সময় একেবারে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া ভালো বোধ হয়। কিন্তু এমনটা করা ঠিক নয়। সেহরির সময় শেষ হওয়ার ত্রিশ মিনিট বা এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠে খাবার খাওয়া ভালো। সেহরির খাদ্যতালিকায় সুষম খাবার রাখতে হবে। এতে সারাদিন পর্যাপ্ত পরিমাণ শক্তি পাবে শরীর। এ সময় যতটা সম্ভব তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। ভাত, সবজি, মাছ বা মুরগির পাতলা তরকারি, দই-চিড়া, ওটস বা এক গ্লাস দুধের সঙ্গে কলা বা খেজুর খাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর