সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চোখ ভালো রাখতে তালিকায় রাখবেন যে খাবার

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : March 21, 2025
চোখ ভালো রাখতে তালিকায় রাখবেন যে খাবার

দৃষ্টিশক্তি ভাল রাখতে চোখের যত্ন নেওয়া দরকার। চোখের সঠিক যত্ন অপরিহার্য। নইলে খুব কম সময়ে চোখে দৃষ্টিশক্তির সমস্যায় পড়তে হতে পারে। গত কয়েক দশকে কম্পিউটার ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও নিম্নমানের জীবনযাত্রার পাশাপাশি সঠিক পুষ্টির অভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে রোগব্যাধি। ৫০-৬০ বছর বয়সের পর যেসব রোগ দেখা দিত, সেটা এখন ৩০-৩৫ পেরোলেই বাসা বাঁধে শরীরে।

চোখের দৃষ্টিশক্তি ধরে রাখতে শীতের বেশ কিছু খাবার খুব ভাল উপকারে আসতে পারে। সেজন্য বেশ কিছু খাবার নিয়মিত খেতে পারেন। বিশেষজ্ঞরা জানান, যে খাবার তালিকায় রাখলে ভাল থাকবে চোখ।

দৃষ্টিশক্তি বাড়াতে প্রতিদিন ১-২ টি গাজর খান। এতে থাকা ভিটামিন এ ও বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে। আর দুর্বল চোখ পুষ্টি পায়। গাজর খেলে শুষ্ক চোখের সমস্যাও দূর হয়।

চোখ ভাল রাখতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী চোখের জন্য খুবই উপকারী। আমলকী খেলে দৃষ্টিশক্তি বাড়ে। এটি রেটিনা ও লেন্সকে ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করে এবং চোখকে স্ট্রেস থেকে রক্ষা করতেও সাহায্য করে।

চোখের স্বাস্থ্য ভাল রাখতে ভাল উপকারী সবজি ব্রকলি। শীতের যেকোনো উপায়ে খাবারের তালিকায় ব্রকলি অন্তর্ভুক্ত করতে হবে। এতে জেক্সানথিন ও লুটেইন নামক ক্যারোটিনয়েড রয়েছে, যা চোখের রেটিনায় পৌঁছে জমতে শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর