সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আঙুল ফোটালে শরীরে কী হয়, জানেন?

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : May 4, 2025
আঙুল ফোটালে শরীরে কী হয়, জানেন?

জীবনে হাতের আঙুল ফোটাননি, এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। এই অভ্যাস ভালো না খারাপ তা না জানলেও অনেকেই মনের অজান্তে এ কাজ করেন। তাই আজকের আয়োজনে জেনে নিন আঙুল ফোটানোর অভ্যাসে শরীরে কী হয় তা নিয়ে বিশেষ কিছু তথ্য।

 

 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, আঙুল ফোটানোর পরও জয়েন্টের তরলে ছোট বুদবুদ থেকে যেতে পারে। কারণ আঙুল ফোটানোর জন্য জয়েন্টে থাকা বুদবুদের আংশিক ভাঙনই যথেষ্ট।
 
নতুন আরও একটি গবেষণা থেকে জানা যায়, অনেক আঙুলে চাপ প্রয়োগ করলেও তা ফোটে না বা শব্দ তৈরি হয় না। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, যদি আঙুলের হাড়ের মধ্যে বড় ফাঁক থাকে, তাহলে তরলের চাপ কম হয়। আর কম চাপে শব্দ সৃষ্টি হয় না।
 
 তবে এই আঙুল ফোটানোর সঙ্গে মানসিক বা শারীরিক কোনো সমস্যার যোগ নেই। এ অভ্যাসে দুশ্চিন্তা কমে বলে অনেকে মনে করেন। তবে এরও কোনো যোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।
 
 হাড়ের বা বাতের সমস্যা থাকলে আঙুল বেশি ফোটে, তারও কোনো সম্পর্ক নেই। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক ব্লগ পোস্ট থেকে জানা যায়, আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিও নেই এই আঙুল ফোটানোর অভ্যাসে। তবে বেশি বেশি এই অভ্যাসে বাড়তে পারে জয়েন্টে প্রদাহজনিত সমস্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর