বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে-
– নাকের আঘাতজনিত কারণে রক্ত পড়তে পারে।
– অপারেশনজনিত
– নাকের সর্দি, সাইনোসাইটিস
– নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন-এট্রফিক রাইনাইটিস, রাইনসপোরিডিওসিস।
– নাকের ভেতর টিউমার।
– নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা।
– নাকের মাঝখানের পর্দায় ছিদ্র ইত্যাদি।
সাধারণ কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন-
করণীয় কী?
হঠাৎ নাক দিয়ে রক্তক্ষরণ হলে আতঙ্কিত হবেন না। বসে সামনের দিকে মাথা ঝুঁকে থাকুন। বরফের টুকরো কাপড়ে জড়িয়ে নাক ও কপালে ঠান্ডা ছ্যাঁক দিন। নাকের সামনের নরম অংশ দুই আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরুন এবং কমপক্ষে ৫ মিনিট ধরে রাখুন। নাকের সামনের দিক থেকে রক্তপাত হলে খুব দ্রুত তা বন্ধ করা যায় কিন্তু পেছন বা ভেতরের দিক থেকে রক্তপাত হলে বহুক্ষেত্রে তা বন্ধ করতে অনেক সময় লাগে। কিছু ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা, এক্স-রে, সিটিস্ক্যান, নাকের এন্ডোস্কপির দরকার পড়ে।