সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঘরোয়া ৫ উপায়ে কমে যাবে ঘাড় ব্যথা

প্রতিনিধির নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : May 29, 2025
ঘরোয়া ৫ উপায়ে কমে যাবে ঘাড় ব্যথা

ঘাড় ব্যথা সাধারণত পেশী টান, দীর্ঘ সময় বসে কাজ করা, ভুল ভঙ্গিমা বা হালকা চোটের কারণে হয়ে থাকে। ঘরে থাকা কিছু উপাদান ও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে প্রাথমিকভাবে ঘাড়ের ব্যথা উপশম করা সম্ভব।

দেখে নিন ঘাড় ব্যথা কমাতে ঘরোয়া উপায়গুলো-

১. গরম সেঁক: এতে লাগবে গরম পানি, তোয়ালে বা গরম পানির বোতল।

পদ্ধতি: তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চিপে নিয়ে ঘাড়ে ১৫–২০ মিনিট সেঁক দিন। এটি রক্ত চলাচল বাড়িয়ে ব্যথা কমায়।

২. বরফ সেঁক: উপাদান লাগবে বরফ, কাপড় বা প্লাস্টিক ব্যাগ
পদ্ধতি: ব্যথা যদি নতুন হয়ে থাকে বা ফোলা থাকে, তাহলে বরফ পেঁচিয়ে ১৫ মিনিট ঘাড়ে সেঁক দিন। এটি প্রদাহ ও ফোলাভাব কমাতে সাহায্য করে।
 
৩. হলুদ দুধ
উপাদান: গরম দুধ, আধা চা চামচ হলুদ
পদ্ধতি: রাতে ঘুমানোর আগে হলুদ দুধ পান করলে প্রদাহ ও ব্যথা কমতে পারে।

৪. আদা চা
উপাদান: আদা, পানি, মধু
পদ্ধতি: আদা সেদ্ধ করে চা তৈরি করে পান করলে ব্যথা ও ফোলাভাব কমে, কারণ আদায় প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে।

৫. নরমাল স্ট্রেচিং ও বিশ্রাম
 
দীর্ঘ সময় ঘাড় বাঁকা বা নিচু করে বসবেন না।
হালকা ঘাড় ঘোরানোর ব্যায়াম করুন, তবে ব্যথা বাড়লে থামিয়ে দিন।
পর্যাপ্ত বিশ্রাম নিন ও সঠিক বালিশ ব্যবহার করুন।
 
সতর্কতা-
১. ব্যথা যদি ২–৩ দিনের মধ্যে না কমে, বা খুব তীব্র হয়, হাত অবশ হয়ে আসে, জ্বর বা মাথাব্যথা থাকে—তাহলে ডাক্তার দেখানো জরুরি।

২. ঘাড়ে তেল ম্যাসাজ করা অনেক সময় উপকারী, তবে সঠিকভাবে না করলে উল্টো ক্ষতি হতে পারে।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর