সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যেভাবে ঘরোয়া পদ্ধতিতে পায়ের গোড়ালি নরম ও মসৃণ করবেন

প্রতিনিধির নাম / ২২২ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
যেভাবে ঘরোয়া পদ্ধতিতে পায়ের গোড়ালি নরম ও মসৃণ করবেন

পা সুন্দর দেখাতে চাইলে বর্ষাকালে পায়ের বিশেষ যত্নের প্রয়োজন আছে। যদি পা থেকে জুতা খুলতে হয়, তবে ছাল উঠে যাওয়া অমসৃণ গোড়ালি প্রকাশ্যে দেখাতে আপনার লজ্জা হতেই পারে। সে জন্য গোড়ালি নরম ও মসৃণ করা ছাড়া কোনো উপায় নেই। লজ্জা বলে কথা। তাই সৌন্দর্য আপনার, এটি ধরে রাখার দায়িত্বও আপনার।

বর্ষার পানি পায়ে লেগে পাতার ছাল উঠে বিশ্রি দেখতে লাগছে আপনার পায়ের গোড়ালি। বিশেষ করে এমন সমস্যা বর্ষাকালে দেখা যায়। এটা নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। জুতা পরে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি পা থেকে জুতা খুলতে হয়, তখন কঠিন বিপদে পড়তে হয়। তাই এ সমস্যা দূর করা ভীষণ জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে যত্ন নেবেন আপনার পায়ের গোড়ালি—

প্রথমত সামান্য গরম পানিতে ১০-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। কিছু সময় পর পায়ের মৃতকোষ ও উঠে যাওয়া ছাল নরম হবে। এবার ঘরোয়া স্ক্রাব ভালোভাবে ঘষে পায়ের মৃতকোষ মুক্ত করুন। ওই স্ক্রাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তিন ধরনের স্ক্রাব ব্যবহার করুন।

১. ব্রাউন সুগার আর নারিকেল তেলের স্ক্রাব: ২ টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে ১ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

২. ওটস ও মধুর স্ক্রাব: এক কাপ ওটস গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ চালের গুঁড়া, আধাকাপ মধু এবং ১ টেবিল চামচ আমন্ড বা অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

৩. এপসম লবণ ও তেলের স্ক্রাব: ২ টেবিল চামচ এপসম লবণের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল কিংবা নারিকেল তেল মিশিয়ে নিন। এটিও পা মৃতকোষ মুক্ত করতে সাহায্য করে।

এছাড়া স্ক্রাব করা হয়ে গেলে পিউমিক স্টোন দিয়ে পা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। এরপর পা ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজ করুন। আবার পা পরিষ্কার করার পর সুতির মোজা পরে থাকুন। এতে পায়ের ত্বকে আর্দ্রতা প্রবেশ করতে পারবে ভালোভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর