শিশু জন্মের ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে বলা হয়ে থাকে। ৬ মাস পর ধীরে ধীরে অন্যান্য খাবারের সঙ্গে পরিচিত করাতে হয়। আর তখনই হয় সমস্যা। কারণ অনেক শিশু আছে যারা খেতে চায় না। খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয় না। তখন বাবা-মায়েরা তাদের বকাঝকা করে। জোর করে খাওয়াতে চায়। কিন্তু বকাঝকা ও জোর করে খাওয়ানোর ফলাফল ভালো হয় না। শিশুদের তখন খাবারের প্রতি ভীতি বাড়ে। তাই জোরাজুরি করে খাওয়াতে যাওয়া ঠিক না। কিন্তু খাওতে তো হবে। সেক্ষেত্রে করণীয় কী-