রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডায়াবিটিস থাকলে কি কমলালেবু খাওয়া যাবে? চিকিৎসকের পরামর্শ

প্রতিনিধির নাম / ২৯৫ বার দেখা হয়েছে
আপডেট : December 29, 2024
ডায়াবিটিস থাকলে কি কমলালেবু খাওয়া যাবে? চিকিৎসকের পরামর্শ

বছরজুড়েই কমবেশি পাওয়া যায় কমলালেবু। প্রায় সবাই এই ফল পছন্দ করে। কমলালেবু ভিটামিন সি এর অন্যতম উৎস। টক-মিষ্টি কমলালেবু খেতে সবাই পছন্দ করলেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা এটা খেতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে চিকিৎসক এ বিষয়ে কথা বলেছেন।

যাদের সুগার রয়েছে, তারা অনেক ভেবেচিন্তে খাবার খান। স্বাস্থ্যকর হলেও আম, লিচুর মতো ফল খাওয়ায় সাবধানতা অবলম্বন করতে হয়। সেখানে কমলালেবু খাওয়া কতটা সুরক্ষিত? এই প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল বলেছেন, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কমলালেবু একদম নিরাপদ। বরং কমলালেবু খেলে ডায়াবিটিসের রোগীরা উপকার পাবেন।

কমলালেবুর সঙ্গে সুগার লেভেলের সম্পর্ক: ডাক্তার রুদ্রজিৎ বলেন, কমলালেবু খেলে সুগার লেভেল একদমই বাড়ে না। যে সব খাবার, ফলের গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলো ডায়াবিটিসের রোগীদের জন্য একদম সুরক্ষিত। সেই সব খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনও আশঙ্কা থাকে না। কমলালেবুর গ্লাইসেমিক ইনডেক্স ৩৫।

সুতরাং, নিশ্চিন্তে আপনি কমলালেবু খেতে পারেন। কিন্তু কমলালেবুর রস, বিশেষত প্যাকেটজাত কমলালেবুর রস এড়িয়ে চলুন। বাজারচলতি কমলালেবু রসে চিনি ও অন্যান্য রাসায়নিক থাকে, যা ডায়াবিটিসের রোগীদের জন্য ক্ষতিকর।

কমলালেবুর উপকারিতা: ডাক্তার রুদ্রজিৎ পাল কমলালেবুর উপকারিতা প্রসঙ্গ তুলে ধরেছেন। যে বিষয়গুলো জানিয়েছেন এই চিকিৎসক তা হলো:-

ভিটামিন সি’র অন্যতম উৎসব: কমলালেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। কমলালেবু খেলে ডায়াবিটিসের রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে। পাশাপাশি ত্বক, হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে। ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে। প্রি-ডায়াবিটিক অবস্থায় থাকলে টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি কমিয়ে দেয় ভিটামিন সি।

ফাইবারে পরিপূর্ণ: দেহে গ্লুকোজ়ের মাত্রা ঠিক রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণ ফাইবার দরকার। ফাইবার অতিরিক্ত শর্করাকে শুষে নেয়। ডাক্তার পালের কথায়, কমলালেবুর মধ্যে যে ফাইবার রয়েছে, তা ডায়াবিটিসের রোগীদের মধ্যে হজমে সহায়তা করে। হজমজনিত সমস্যায় ভুগলে অবশ্যই কমলালেবু খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর