রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে শিশুর সুরক্ষায় যা খাওয়াবেন

প্রতিনিধির নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
শীতে শিশুর সুরক্ষায় যা খাওয়াবেন

শীতে সর্দি, কাশি, গলাব্যথা এবং জ্বর যেন লেগেই থাকে মানুষের। আর শিশুদের তো কথাই নেই। ঠাণ্ডায় শিশুদের এসব সমস্যা বেড়ে যায়। তাই প্রায়ই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। শীতে সন্তানদের সুরক্ষার জন্য অনেক প্রচেষ্টাই চালিয়ে যান বাবা-মায়েরা। তবে অনেকে জানেন না শীতকালে কেন শিশুরা এত অসুস্থ হয়? এ সময় রোগ প্রতিরোধ করার জন্য কী কী খাওয়াতে হবে শিশুকে।

চলুন আজকে জেনে নেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা খাওয়াতে হবে—

সবুজ শাকসবজি

খালি পেটে দারুচিনি খাওয়ার উপকারিতা ও সঠিক পদ্ধতি

শীতকালে শিশুদের পুষ্টিকর শাক সবজি যথেষ্ট খাওয়াতে পারেন। যা বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে থাকা আঁশ পাচনতন্ত্রকে সুস্থ রাখে। তাই শিশুদের খাবারে পালং শাক, বাঁধাকপি, ব্রোকলির মতো সবুজ শাকসবজি নিয়মিত রাখুন। ভিটামিন সি, ভিটামিন কে এর মতো অনেক পুষ্টিগুণ উপাদান এতে আছে। সবজিগুলো শিশুদের খাবারে বা স্যুপ বানিয়ে দিতে পারেন। এগুলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

দই

খাবার হজম থেকে শুরু করে দইয়ের অনেক উপকারীতা রয়েছে। শীতকালে শিশুদের দই খাওয়ানো অত্যন্ত ভালো। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাচনতন্ত্রকে সুস্থ ও সবল রাখে। দইয়ে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে। এটি শিশুদের হাড় মজবুত করে।

ফল

পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম হলো ফল। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের ফল খাওয়ানো ভালো। খাবারের তালিকায় কমলা, আঙ্গুরের মতো ফল রাখতে পারেন। এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এ খবারগুলো অনেক রোগ প্রতিরোধ করা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যদি শিশুরা ফল খেতে না চায়, তাহলে জুস বানিয়ে খাওয়াতে পারেন।

স্ট্রবেরি

স্ট্রবেরিতে রয়েছে ব্লু বেরি। এসব বেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

আদা

আদায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আদার সঙ্গে সামান্য পরিমাণে গুড় মিশিয়ে শিশুদের খাওয়াতে পারেন। এতে শিশুরা শীতকালে সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর