রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিশুর মনোবল বাড়াবেন কীভাবে?

প্রতিনিধির নাম / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : January 30, 2025
শিশুর মনোবল বাড়াবেন কীভাবে?

সন্তান যেকোন বাবা-মায়ের জন্যই অমূল্য। সব বাবা-মায়েরই চেষ্টা থাকে নিজ নিজ সন্তানকে ঠিক মতো লালন পালন করার। সে ক্ষেত্রে কিছু টিপস মাথায় রাখতে পারেন। যেমন-

১.বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে সন্তানকে যুক্ত করুন। ভাষা, সংস্কৃতির সঙ্গে পরিচয় করান, শিশুকে উদ্বুদ্ধ করুন।

২. শৈশব থেকেই শিশুর বইয়ের প্রতি ভালবাসা জন্মাতে সাহায্য করুন। বিভিন্ন বই পড়ে শোনান। এতে শিশুর শব্দ ও ভাষার দখল বাড়বে।

৩. পরিবেশ, প্রকৃতি, জাতীয় ফুল, জাতীয় ফল, এমন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর মজার ছলে আলোচনা করুন শিশুর সঙ্গে। এই উপায়ে ধীরে ধীরে মিশে যান সন্তানের সঙ্গে। ওর মন বোঝার চেষ্টা করুন।

৪.শিশু যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সেদিকে খেয়াল রাখুন। এতে তার মানসিক চাপ কমবে।
৫. শিশুকে যতটা সম্ভব টিভি, মোবাইল দূরে রাখুন। নিজে সময় দিন। মাঠে খেলাধুলোয় আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন বাচ্চার।

৬. ছোট থেকে বড়দের সম্মান করতে জানা, ছোটদের ভালবাসতে জানা এই বিষয়গুলো শেখানো উচিত। বাবা-মাকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে।

৭. বাচ্চাকে নিয়ে সময় কাটান। পার্কে, মাঠে প্রতিদিন নিয়ম করে হাঁটুন। তাতে শিশুর মধ্যেও হাঁটার অভ্যাস হবে। কথা বলুন, গল্প করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর