রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

বাড়ির ছোট শিশুকে গ্রিন টি দেবেন কি?

প্রতিনিধির নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : October 3, 2024
বাড়ির ছোট শিশুকে গ্রিন টি দেবেন কি?

বাড়িতে কেউ যদি সকালে কিংবা বিকেলে বা সন্ধ্যায় চা পান করেন, এই দৃশ্য দেখে সে বাড়িতে থাকা ছোট শিশুটি দৌঁড়ে আসবে না, তা ভাবা যায় না। তাই এমন অনেকেই আছেন, যারা পরিবারের শিশুদের চায়ের পরিবর্তে গ্রিন টি খেতে দিয়ে থাকেন। কিন্তু গ্রিন টি শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি ভালো তা অনেকেই জানেন না।

গ্রিন টি ওজন কমানো থেকে শুরু করে পেটের মেদ কমায়। এছাড়া গ্রিন টি আরও কিছু স্বাস্থ্য উপকারিতা আছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রিন টিতে ক্যাফেইন আছে। ক্যাফেইনে অ্যালার্জি বা সমস্যা না থাকলে শিশুরা গ্রিন টি পান করতে পারে। যদি অ্যালার্জিজনিত সমস্যা থেকে থাকে, তবে গ্রিন টি শিশুর খাবারের তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন।

সন্তানের ওজন নিয়ে কখন উদ্বিগ্ন হবেন?সন্তানের ওজন নিয়ে কখন উদ্বিগ্ন হবেন?

আসুন জেনে নিন, গ্রিন টি–এর উপকারের কথা:

১. গ্রিন টি তে আছে অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান, যা শিশুর স্বাস্থ্যে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গ্রিন টিতে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের ক্ষতিকর টক্সিস উপাদান বের করে দেয়।

২. শিশুকে গ্রিন টি সঙ্গে মধু বা লেবু মিশিয়ে দিতে পারেন। এতে শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এছাড়া ঠাণ্ডাজনিত জ্বর ভালো করতে গ্রিন টি বিশেষ ভূমিকা রাখে।

৩. বেশিরভাগ শিশুর দাঁতের ক্ষয় হয়ে থাকে। গ্রিন টি দাঁতের ক্ষয়রোধে সহায়তা করে। পাশাপাশি শিশুর মুখের বাজে গন্ধ দূর করে। এ ছাড়া গ্রিন টিতে থাকা কিছু উপাদান মুখের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে।

৪. গ্রিন টি একটি বিশেষ গুণ হলো খাবার হজম করা। খাবার ভালোভাবে হজম করতে গ্রিন টি সাহায্য করে। এতে করে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়। ফলে শিশুকে গ্রিন টি দিলে শিশুর হজম প্রক্রিয়া নিয়ে চিন্তা করতে হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর