রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

যে খাবারের কারণে শিশু পেটে ব্যথায় ভুগে

প্রতিনিধির নাম / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : October 10, 2024
যে খাবারের কারণে শিশু পেটে ব্যথায় ভুগে

আমাদের সুস্থতার সঙ্গে খাবারের সম্পর্ক রয়েছে। কিছু খাবারের কারণে আমরা অসুস্থ হয়ে যাই। শিশুদের ক্ষেত্রে দেখা যায় তারা বেশির ভাগ সময় পেটে ব্যথায় ভোগে। চিকিৎসকরা বলছেন শিশুদের পেট ব্যথার পেছনের কারণ কিছু খাবার। তাই শিশুর পেট ব্যথার কথা বললে তার খাদ্যতালিকার দিকে নজর দিতে বলেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যমে এমন পাঁচটি খাবারের কথা বলেছেন চিকিৎসকরা। আপনার পরিবারের ছোট সদস্য যদি পেটে ব্যথার কারণ জানায় তাহলে দেখুন সে উল্লেখিত খাবারগুলো খাচ্ছে কিনা।

চকোলেট: বাচ্চারা চকোলেট খাবেই। তাতে আশ্চর্যের কিছুই নেই। তবে আপনার সন্তান যদি প্রতিদিন চকোলেট খায় তাহলে ভাবতে হবে। কারণ অতিরিক্ত চকলেট পেট ব্যথার কারণ। চকোলেটে রয়েছে ক্যাফিন। আর এই উপাদান পাকস্থলী এবং অন্ত্রের ক্ষতি করে।

চিপস​: শিশুদের পছন্দের একটি খাবারের নাম চিপস। প্রায় সময় তারা বায়না ধরে চিপসের জন্য। অনেকেই জানেন না চিপস শিশুর পেট ব্যথার অন্যতম কারণ। চিপস তৈরির প্রণালি মোটেও স্বাস্থ্যকর নয়। খুব গরম তেলে ভাজা হয় এটা সঙ্গে থাকে অনেক মশলা যেই কারণে চিপস খেলে বিপদে পড়ে ছোটরা। তাদের পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথার মতো সমস্যা।

বিরিয়ানি:পছন্দের খাবারের তালিকায় অনেকেই সবার আগে বলেন বিরিয়ানির নাম। শিশুরাও এই খাবারটি খেতে ভালোবাসেন। প্রায় সব জায়গাতেই বিরিয়ানির দোকান মোড়ে মোড়ে। মজাদার এই খাবারটি অনেক সময় অসুস্থতার কারণ। বিশেষ করে শিশুদের জন্য। কারণ, এতে রয়েছে ফ্যাট এবং একাধিক ক্ষতিকর মশলা। আর এসব উপাদান পেটের অবস্থা খারাপ দেয়ার ক্ষমতা রাখে।

রেডমিট: শরীরে বিভিন্ন রোগের কারণ রেডমিট। তাই অনেকেই এটা এড়িয়ে যায়। এতে উপস্থিত প্রোটিন সহজে হজম করা যায় না। এমনকি এই মাংসে মজুত ফ্যাটও অন্ত্রের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সেই সঙ্গে শরীরের অন্যান্য ক্ষতিও করে। তাই ভুলেও সন্তানকে রোজ রোজ রেডমিট খাওয়াবেন না।

ফুলকপি এবং বাঁধাকপি: সবজি স্বাস্থ্যের জন্য ভালো। তবে কিছু সবজি খেলে গ্যাসের সমস্যা হয়। এর মধ্যে আছে ফুলকপি এবং বাঁধাকপির মতো সবজিতে এমন কিছু ফাইবার রয়েছে যা সহজে হজম করা যায় না। এ থেকে অ্যাসিডিটি হয়। সেখান থেকে হয় পেট ব্যথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর